মৌসুম শেষে ম্যানসিটি ছাড়বেন ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ১৭:৪২আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৮:০৯

ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান মিডফিল্ডার শুক্রবার ঘোষণা দিয়েছেন, এই মৌসুম শেষে সিটিকে বিদায় বলছেন তিনি।

সোশাল মিডিয়ায় ডি ব্রুইনা লিখেছেন, 'আপনারা বুঝতেই পারছেন, পরিস্থিতি কোন দিকে এগিয়ে যাচ্ছে। সবাইকে জানিয়ে রাখছি যে ম্যানচেস্টার সিটির একজন খেলোয়াড় হিসেবে পরের কয়েক মাসই শেষ। এই বিষয়ে কিছুই লেখা সহজ নয়, কিন্তু ফুটবল খেলোয়াড় হিসেবে, আমরা সবাই জানি এই দিনটি আসে। "ম্যানচেস্টার" চিরকাল আমাদের বাচ্চাদের পাসপোর্টে থাকবে - এবং আরও গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিটি হৃদয়ে। এটি সর্বদা আমাদের বাড়ি থাকবে। এই ১০ বছরের যাত্রার জন্য আমরা শহর, ক্লাব, কর্মী, সতীর্থ, বন্ধুবান্ধব এবং পরিবারকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। প্রতিটি গল্পেরই শেষ হয়, কিন্তু এটি অবশ্যই সেরা অধ্যায়। আসুন একসাথে এই শেষ মুহূর্তগুলি উপভোগ করি! অনেক ভালোবাসা।'

ম্যানসিটিতে ছয়টি প্রিমিয়ার লিগ ট্রফি জিতেছেন ডি ব্রুইনা। ১১৮ গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি ৭০ গোল করেছেন তিনি। এছাড়া দুইবার হয়েছেন মৌসুম সেরা।

২০১৫ সালে ম্যানসিটিতে যোগ দেন ডি ব্রুইনা। ১০ বছরে সব প্রতিযোগিতা মিলে ১৬ ট্রফি জিতেছেন। ৪১৩ ম্যাচ খেলেছেন তিনি।

২০২৩ সালে ট্রেবল জেতা ডি ব্রুইনার এবার একমাত্র ট্রফি জেতার সুযোগ এফএ কাপে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী