‘সাফে আবারও নির্বাচন করবো, বাফুফের সমর্থন পাবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) টানা চারবার সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। পঞ্চম মেয়াদে আর নির্বাচন করা হয়নি। তবে বাফুফেতে না থাকলেও ২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে ঠিকই আছেন দেশের ফুটবলের একসময়ের বড় তারকা। ২০২৬ সালে সাফে সালাউদ্দিনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। বাফুফেতে না পারলেও সাফে ঠিকই পঞ্চম মেয়াদে নির্বাচন করতে যাচ্ছেন। শনিবার শ্রীলঙ্কা থেকে সাফের সভা শেষে দেশে ফিরে বাংলা ট্রিবিউনের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আগের দিনই সাফের সভায় বয়সসীমা প্রত্যাহার করা হয়েছে। এরপর নির্বাহী কমিটির সভাতে একজন সংগঠকের টানা নির্বাচন করার বাধা উঠে যাচ্ছে বলে নিশ্চিত করে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘বয়সসীমা উঠে গেছে। এখন টানা কয়েকবার নির্বাচনে বাধাও থাকবে না। সামনের সাফের সভাতে এটা পাস হবে। এমন অবস্থায় আমি ২০২৬ সালে পঞ্চম মেয়াদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

টানা পঞ্চমবার নির্বাচন করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালাউদ্দিন জানালেন, ‘আমি যখন সাফের সভাপতি হই, সে সময় টুর্নামেন্ট কম ছিল। এখন প্রতি বছরে অনেক টুর্নামেন্ট হচ্ছে।  সাফের সিনিয়র আসরটি হোম অর অ্যাওয়ে ভিত্তিক করতে যাচ্ছি। জুনেও এটা প্রথমবার হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।   এছাড়া সাফে ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে। আমাদের হাতে স্পনসর রয়েছে। সাফের সব দেশ আমাকে নতুন মেয়াদে সভাপতি হতে সমর্থন দিয়েছে।  এএফসি সভাপতিও বলেছেন কাজগুলো সম্পন্ন করে যেতে, আরেক মেয়াদে থাকতে। এবার বাফুফেতে থাকা হয়নি। তবে সাফে ২০২৬ সালে নতুন মেয়াদে নির্বাচন করবো।’

দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনে (সাফ) নির্বাচন করতে হলে বাফুফে থেকে সমর্থন লাগবে। সালাউদ্দিনের বিশ্বাস সেই সমর্থন তিনি পাবেন, ‘এখনও পর্যন্ত বাফুফে থেকে আমার প্রতি সমর্থন রয়েছে। অন্য কেউ দাঁড়াবে বলে শুনিনি। তাই আমি আবারও নির্বাচন করবো। আশা আছে, বাফুফের সমর্থন পাবো কোনও সমস্যা হবে না। আর সাফের অন্যদেশগুলো আমাকে সমর্থন দিয়ে রেখেছে। যদি অন্য দেশগুলো সমর্থন না দিতো তাহলে তো বয়সসীমা প্রত্যাহার হতো না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
জাতীয় দলের অনুশীলন নিয়ে ‘গোপনীয়তা’ কেন
জাতীয় দলে ম্যানেজার ও কো-অর্ডিনেটরের কাজ কী, যা বললেন বাফুফে সভাপতি
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ