ছয় ম্যাচ হাতে রেখে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ২৩:২৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০০:১৫

লিগ ওয়ানে দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হলো পিএসজি। শনিবার লিগের ছয় ম্যাচ হাতে রেখে ট্রফি জিতলো তারা।

এঙ্গার্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। তাতে অপরাজিত থেকে টানা চতুর্থবার ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব ধরে রাখলো তারা।

দেসির দোয়ের একমাত্র গোলে ৭৪ পয়েন্ট পেয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেলো। দুই নম্বরে থাকা মোনাকোর চেয়ে ২৪ পয়েন্টে এগিয়ে তারা।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে পিএসজি বল দখলে রেখে দাপট দেখায়। ১১ শট নেয় তারা। গনসালো রামোসই বেশি শট নেন। কিন্তু জালের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর খবিচা কারাতস্খেলিয়ার ক্রসে দোয়ের ভলিতে জালে বল জড়ায়। মৌসুমের পঞ্চম গোলে ১৩তম শিরোপা এনে দেন দলকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান