২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের করার প্রস্তাব দক্ষিণ আমেরিকার

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১১:১৭আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১:১৮

দক্ষিণ আমেরিকান ফুটবলে শীর্ষ সংস্থা কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিঙ্গেজ ২০৩০ বিশ্বকাপ ৩২ থেকে বাড়িয়ে ৬৪ দলের করতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন। 

ফিফা এই প্রস্তাব সম্পর্কে আগেই অবগত ছিল। মার্চে বিশ্ব ফুটবল সংস্থার ক্ষমতাসীন পরিষদের অনলাইন সভায় উরুগুয়ের একজন প্রতিনিধি এই ব্যাপারে প্রস্তাব পেশ করেন।

কনমেবলের ৮০তম সাধারণ কংগ্রেসে দমিঙ্গেজ বলেছেন, ‘আমরা নিশ্চিত যে শতবর্ষ উদযাপন হবে অনন্য কারণ একশ বছর কেবল একবার উদযাপন করা যায়।’

২০৩০ বিশ্বকাপ হতে যাচ্ছে বৃহৎ পরিসরে। তিনটি মহাদেশের ছয়টি দেশে ছড়িয়ে পড়বে এই আসর।

১৯৩০ সালের বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। শতবর্ষে দেশটিতে হবে এক ম্যাচ। প্যারাগুয়ে, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল ও মরক্কোও হবে যৌথ আয়োজক।

প্রস্তাবের পক্ষে দমিঙ্গেজের ব্যাখ্যা, ‘তিনটি মহাদেশে হবে খেলা। এ কারণেই প্রথমবার ৬৪ দলকে নিয়ে এই শতবর্ষ উদযাপনের প্রস্তাব করছি।’

৬৪ দলের বিশ্বকাপ হলে কনমেবলের ১০ দেশের প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত। এই মহাদেশ থেকে কেবল ভেনেজুয়েলা কখনও বিশ্বকাপ খেলতে পারেনি। দমিঙ্গেজ বললেন, ‘এটি সব দেশকে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে এবং গ্রহের কেউই এই উৎসব থেকে বাদ যাবে না।’

ফিফা যদি এই প্রস্তাবের অনুমোদন দেয়, তাহলে টুর্নামেন্ট হবে ১২৮ ম্যাচের। ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত হয়েছে ৬৪ ম্যাচের খেলা, সেক্ষেত্রে দ্বিগুণ ম্যাচ হবে।

যদিও উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন ৬৪ দলের বিশ্বকাপকে ‘একটি বাজে ধারণা’ বলে মন্তব্য করেছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী