মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫১আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১০:২১

মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিতে অনির্দিষ্টকালের জন্য ফুটবলের কর্মময় জীবন থেকে বিরতি নিচ্ছেন সাবেক ব্রাজিল কোচ তিতে।

৬৩ বছর বয়সী এই কোচের অধীনে ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। গত আগস্টে হৃদরোগজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এরপর মাসখানেকের মধ্যেই তাকে বরখাস্ত করে ফ্ল্যামেঙ্গো। সম্প্রতি করিন্থিয়ান্স ক্লাবের কোচ হওয়ার প্রক্রিয়ার মধ্যেও ছিলেন। কিন্তু বাস্তবে সেসব কিছুই এখন হচ্ছে না। তিতে তার ছেলে মাতেউস বাচির ইনস্টাগ্রামে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমি উপলব্ধি করেছি যে, এমন সময় আসে যখন মানুষ হিসেবে স্বীকার করতে হয় আমি দুর্বল হয়ে পড়েছি এবং সেটি স্বীকার করাটাই আমাকে আরও শক্তিশালী করে তুলবে।’ 

তিনি আরও বলেছেন, ‘আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি এবং ভবিষ্যতেও ভালোবাসবো, কিন্তু পরিবারে আলোচনার পর এবং নিজের শরীর পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি যে, যতদিন দরকার নিজেকে ভালো রাখার জন্য সবচেয়ে ভালো হবে কিছুদিনের জন্য কর্মজীবন থেকে বিরতি নেওয়া।’

করিন্থিয়ান্স ক্লাবের কোচ হওয়া নিয়ে তিনি বলেছেন, ‘সবাই জানেন, করিন্থিয়ান্সের সঙ্গে একটি আলোচনা চলছিল, তবে এই কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্তের কারণে সেটা আপাতত স্থগিত রাখতে হচ্ছে।’

২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলের কোচের পদ ছেড়ে দেন তিতে। তিনি এর আগে গ্রেমিও, অ্যাতলেতিকো মিনেইরো এবং পালমেইরাসসহ বেশ কয়েকটি ব্রাজিলিয়ান ক্লাবের কোচিংয়ে যুক্ত ছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী