রাজশাহীতে গিয়ে ইতিবাচক সাড়া পেলেন বাফুফে সভাপতি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৫, ১৬:২৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৬:৩১

বাফুফে একাডেমি নিবন্ধন কার্যক্রম ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার রাজশাহীতে হয়েছে। সেখানে তৃণমূল পর্যায়ে একাডেমির কার্যক্রম দেখে ইতিবাচক সাড়া দেখতে পেয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত অ্যাক্রিডিটেশন স্কিমের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে নিবন্ধিত ফুটবল একাডেমিগুলোর মধ্যে যারা নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে, তাদের মাঝে আজ সার্টিফিকেট প্রদান করেছেন বাফুফে সভাপতি তাবিথ। সকালে রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি নিজেই। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কার্যনির্বাহী সদস্য শাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। 

সাংবাদিকদের প্রশ্নে তাবিথ বলেছেন, ‘সাড়া তো ভালো পাচ্ছি। আমাদের উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নতি করা। তৃণমূলে যেন সবাই ফুটবল খেলে। একাডেমির মাধ্যমে আমরা চাচ্ছি ওই তৃণমূলে যেন কিছু টেকনিক্যালি জ্ঞান প্রদাণ ও ভালো খেলোয়াড়দের বাছাই করা। জুনিয়র খেলোয়াড়দের গোছানো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা নেওয়া যেন হয়। আমরা সেদিক থেকে সাড়া পাচ্ছি। দেখলাম যে দেশব্যাপী অনেক একাডেমি সামনে এসেছে। তার মানে দেশজুড়ে ফুটবলের একটা জোয়ার আমরা দেখতে পাচ্ছি।’

২০২০ সালে এএফসি ও ফিফার গাইডলাইন অনুযায়ী বাফুফে টেকনিক্যাল কমিটি দেশব্যাপী একাডেমি নিবন্ধন কার্যক্রম শুরু করে। সে বছর ৭৮টি একাডেমিকে নিবন্ধিত করা হয়। পরবর্তীতে ২০২১ সালে ৪০টি, ২০২২ সালে ২৫টি, ২০২৩ সালে ৩৫টি এবং ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত আরও ১১০টি একাডেমি নিবন্ধিত হয়। এখন পর্যন্ত মোট ২৬৮টি ‘ওয়ান স্টার’ এবং ১৭টি ‘টু স্টার’ একাডেমি বাফুফের নিবন্ধনপ্রাপ্ত হয়েছে। 

বাফুফে নিবন্ধিত একাডেমিগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪’, যেখানে ২৪টি ভেন্যুতে ফিফার অর্থায়নে খেলা আয়োজন করা হয়। যেখানে অংশ নেয় ৪ হাজার ৮০০ জন ক্ষুদে ফুটবলার। টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৩৫ জন প্রতিভাবান ফুটবলারকে বাফুফে এলিট একাডেমির আওতায় আনা হয়। এছাড়াও ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮টি বিভাগীয় পর্যায়ে বাফুফে নিবন্ধিত একাডেমি থেকে গ্রাসরুট কোচিং কোর্সে অংশগ্রহণ করে মোট ৫৫০ জন কোচ পেয়েছেন সার্টিফিকেট। 

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শেষে দুপুর ২টায় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ওয়ার্কশপ পরিচালনা করেন। যেখানে একাডেমিগুলোর উন্নয়ন, পরিচালনা ও প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী