উড়তে থাকা বার্সাকে ভয় পাচ্ছে না ইন্টার

  স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১২:০২আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১২:০২

বার্সেলোনা চলতি মৌসুমে উড়ছে। মৌসুমে চার শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বুধবার তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। তিন ম্যাচের হারে যাদের ট্রেবল জয়ের আশা মিলিয়ে যেতে বসেছে। তার পরেও স্প্যানিশ জায়ান্টদের ভয় পাচ্ছে না সিমোন ইনজাগির দল। বার্সার ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটা মাঠে গড়াবে রাত ১টায়। 

কোয়ার্টার ফাইনালে এই ইন্টার মিলানই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বিদায় করে সেমিফাইনালে নাম লিখিয়েছে। তারপর সিরি আ’য় হেরেছে দুটি ম্যাচ। তাতে নাপোলির চেয়ে পিছিয়ে পড়েছে তারা। কোপা ইতালিয়ার সেমিফাইনালে এসি মিলানের কাছে হেরেও ধাক্কা খেয়েছে। কিন্তু সেসব মাথায় আনছেন না ইনজাগি, ‘হ্যাঁ সত্যি খুবই বাজে সপ্তাহ কেটেছে। কিন্তু সেটাতো এতদিন ধরে করে আসা ভালো কাজ মুছে ফেলতে পারে না। আমরা জানি আমাদের ভালো করতে হবে।’

উড়তে থাকা বার্সাকে নিয়ে বলেছেন, ‘ওদের ছন্দের জন্য কৃতিত্ব দিতেই হবে। অবিশ্বাস্য ভালো খেলছে, এখন পর্যন্ত দুটি ট্রফি জিতেছে। বাকি দুটির জন্যও লড়াই করছে। সেজন্য তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে। তাই বলে কোনও ভয় পাচ্ছি না আমরা।’

গত মৌসুমে সিরি আ জেতা ইন্টার ২০২৩ সালের আসরে ফাইনাল খেলেছে। সেই আসরে ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছে। এবারও তাদের লক্ষ্য উন্নতি, ‘আমরা বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটির কথা বলছি। সবাই চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত প্রতিপক্ষ এবং এখানে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা। সেখানেই দুর্দান্তভাবে এগিয়ে এসেছি আমরা। তাই এই দুটি সেমিফাইনাল খেলতে চাই এবং এগিয়ে যেতে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান