সভাপতিসহ অন্য পদে টানা নির্বাচনে কোনও বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মে ২০২৫, ১৯:৪৯আপডেট : ২৪ মে ২০২৫, ১৯:৪৯

নেপালের কাঠমান্ডুতে আজ শনিবার সাফের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গঠনতন্ত্রে সংশোধনীসহ নির্বাহী সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। 

আগে সাফের বিদ্যমান গঠনতন্ত্রে তিন মেয়াদের বেশি কারও নির্বাহী কমিটিতে থাকার সুযোগ ছিল না। আজ গঠনতন্ত্র সংশোধন করে এই কোটা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন নির্বাহী কমিটিতে যে কেউ অসংখ্যবার নির্বাচিত হতে পারবেন। সেক্ষেত্রে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন পরবর্তীতেও নির্বাচিত হতে পারবেন।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল কাঠমান্ডু থেকে সংবাদমাধ্যমকে বলেন, ‘সাফের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে সংশোধন হয়েছে।’ 

আগামী বছর বয়সভিত্তিক মিলিয়ে বেশ কয়েকটি টুর্নামেন্ট করতে চায় সাফ। এএফসির মতো সাফও ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর সিনিয়র নারী সাফের পাশাপাশি আরও কয়েকটি টুর্নামেন্ট আছে। 

সাফ কংগ্রেসে উন্মুক্ত আলোচনায় বাফুফের প্রতিনিধি মঞ্জুরুল করিম সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের রেফারিং নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি কাঠমান্ডু থেকে জানান, ‘সাফ অ-১৯ টুর্নামেন্টের বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচের রেফারিংয়ের দৃষ্টি আর্কষণ করে সাফকে সামনে রেফারিং নিয়ে আরও বেশি সচেতন ও গুরুত্ব আরোপ করার অনুরোধ করেছি।’ 

সাফের নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভুটানের জিমবিরি। এদিকে বাফুফে সভাপতি সালাউদ্দিন আজকের সাফ সভাতে যাননি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী