মেসি, সুয়ারেজের জোড়ায় বড় জয় মায়ামির

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫, ১০:০৫আপডেট : ২৯ মে ২০২৫, ১০:৪৭

মাঠের বাইরে নিজেদের বন্ধুত্বকে নতুন এক অধ্যায়ে নিয়ে গেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। যৌথ মালিকানায় শুরু করেছেন একটি ক্লাব। একদিন বাদে দেখালেন মাঠের যুগলবন্দীটাও তারা ধরে রেখেছেন একইভাবে। দু’জনের জোড়া গোলে মেজর লিগ সকারে মন্ট্রিয়লকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি।

ম্যাচের ২৭ মিনিটে গোলের সূচনাটা করেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। ৬৮ মিনিটে সুয়ারেজের প্রথম গোলেও অ্যাসিস্ট করেন তিনি। 

উরুগুয়ে তারকা ৭১ মিনিটে আবারও জালের দেখা পান। তার পর ৭৪ মিনিটে ড্যান্টে সিলি একটি শোধ দিলে ম্যাচে ফেরার চেষ্টা করে মন্ট্রিয়ল। কিন্তু ৮৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে মেসি তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। স্টপেজ টাইমে কানাডিয়ান ক্লাবটির হয়ে ভিক্টর লোটুরি আরেক গোল করলেও তা ব্যবধান কমায় মাত্র। 

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে ৭ জয় ও ৫ ড্রয়ে ষষ্ঠস্থানে উঠেছে মায়ামি। সর্বশেষ ৪ ম্যাচে দুটি ড্রয়ের সঙ্গে দুটিতে হার দেখেছিল তারা।  সুয়ারেজ অবশ্য আগের ম্যাচে পরাজয়ের দায়ভার নিজেদের কাঁধে নিয়ে বলেছেন, ‘বাজে ফলের দায়ভার নিজেদের কাঁধেই নিতে হবে। বিষয়টা হচ্ছে নিজেদের শুধরে আত্মবিশ্বাস ফিরে পাওয়া। তাই এই জয় আমাদের জন্য অনেক বড় কিছু। আত্মবিশ্বাস ফিরে পেতে এই ধরনের ম্যাচে জিততে হবে আমাদের।’   

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী