রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললো আল নাসর

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫, ১৮:৪৯আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:৪৯

আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই গ্রীষ্মে। সোমবারও পর্তুগিজ তারকা সোশ্যাল মিডিয়ায় জানান, একটি অধ্যায়ের শেষ! রহস্যময় পোস্টের পর সৌদি প্রো লিগ ক্লাব ছেড়ে তার চলে যাওয়ার গুঞ্জন জোরেশোরে ওঠে। এই ব্যাপারে আজ বৃহস্পতিবার আল নাসর সংবাদ সম্মেলন ডাকে, সেখানে সিআরসেভেনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্পোর্টিং ডিরেক্টর ফের্নান্দো হিয়েরো।

সংবাদ সম্মেলনে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে হিয়েইরো জানালেন, এখনও তাদের অধিনায়কের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেননি। তিনি বললেন, ‘ক্রিস্টিয়ানোর সঙ্গে আমরা এখনও আলাপ করে যাচ্ছি। আশা করি চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সমাধানে আসতে পারবো।’

তিনি আরও যোগ করেন, ‘রোনালদোর উপস্থিতি একেবারে শুরু থেকেই জাতীয় পর্যায়ের একটি প্রকল্প। তিনি একজন ‍ফুটবল লিজেন্ড। সৌদি লিগের বিকাশে সহায়তা করেছেন। তারা চুক্তি জুনের শেষ দিন পর্যন্ত এবং অবশ্যই আমরা এটি নবায়ন করতে আশাবাদী। তার থাকার সময় আরও বাড়াতে আমরা যোগাযোগ রাখছি তার সঙ্গে। আশা করি তিনি আমাদের দলের সঙ্গে থাকবেন।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান