পিএসজির শিরোপা জয়ে নেইমার-এমবাপ্পের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৫, ১০:০০আপডেট : ০১ জুন ২০২৫, ১০:৩৫

পিএসজিতে থাকার সময় কিলিয়ান এমবাপ্পে ও নেইমাররা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। তাতে হয়তো আক্ষেপ এখনও করেন তারা। কিন্তু ইন্টার মিলানকে ফাইনালে পরাজিত করে ফরাসি জায়ান্টরা অবশেষে কাঙ্ক্ষিত শিরোপা জেতায় তারা সেই যন্ত্রণা ভোলার উপলক্ষ পেয়ে গেছেন। এখন ক্লাবটিতে না থাকলেও তারা শিরোপা জয়ে পিএসজিকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই।

প্রথম শিরোপা জিততে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইতিহাস গড়েছে পিএসজি। ৫-০ গোলের বড় জয়ে মিলানকে তারা বিধ্বস্ত করেছে। এমবাপ্পে সাবেক ক্লাবের শিরোপা জয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘বড় দিনটি অবশেষে এসে গেলো। জয় এবং পুরো ক্লাবকে সঙ্গে নিয়ে যেভাবে তা এসেছে, তাতে করে অভিনন্দন পিএসজি।’

পিএসজিতে থাকার সময় ৬টি লিগ ওয়ান শিরোপা, ৪টি ফ্রেঞ্চ কাপসহ আরও দুটি শিরোপা জিতলেও ইউরোপ সেরার মঞ্চে কিছুই জিততে পারেননি তিনি। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমেও বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। অবশ্য পিএসজি থেকে বিদায় নেওয়ার পর ক্লাবটির সঙ্গে দেনা-পাওনা আইনি লড়াইয়ে রয়েছেন। 

তার মতো নেইমারও পিএসজিকে কাঙ্ক্ষিত শিরোপা জেতাতে পারেননি। ৬ মৌসুমে ৮২ গোল করা ব্রাজিলিয়ান তারকা ইনস্টাগ্রাম পোস্টে ৬টি তালি দেওয়ার ইমোজিসহ লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি।’ সেই পোস্টে ছিল পিএসজি অধিনায়ক মারকুইনহোসের ট্রফি উঁচিয়ে ধরার একটি ভিডিও। 

/এফআইআর/  
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি