বাংলাদেশি পাসপোর্ট হয়েছে কিউবা মিচেলের, সিঙ্গাপুর ম্যাচে খেলবেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১৯:৩৫আপডেট : ০১ জুন ২০২৫, ১৯:৫৪

এবার বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের দলে ভিড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম ও শমিত সোমের পর এবার আসতে যাচ্ছেন কিউবা মিচেল। আজই বাংলাদেশি পাসপোর্ট নিশ্চিত হয়েছে তার। কাল বার্মিংহামে গিয়ে নিয়ে আসার কথা রয়েছে। কিউবার এজেন্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

চার দিন আগে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন কিউবা। আজই তা নিশ্চিত হয়েছে। এরই মধ্যে পাসপোর্টের সফট কপি পেয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও সান্ডারল্যান্ড ক্লাবে আবেদন করা হয়েছে। 

ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা এই ফুটবলার দুই জায়গা থেকে ছাড়পত্র পেলেই আবেদন করা হবে ফিফার কাছে। সবশেষ ফিফা অনাপত্তিপত্র দিলেই বাংলাদেশ দলে খেলতে কোনও বাধা থাকবে না কিউবার। 

ইংল্যান্ড প্রবাসী কিউবার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। 

কিউবা সেন্ট্রাল মিডফিল্ডার। ড্রিবলিং, শর্ট পাসিং ও কুইক ট্রাঞ্জিশনে ভালো। দলের প্রয়োজনে অ্যাটাকিং পজিশনে খেলেন কিউবা।

১০ জুন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে কিউবার কথা ভাবা হচ্ছে। তবে সব কাগজপত্র ঠিকঠাক হলেও সময় কম থাকায় খেলার সম্ভাবনা একটু কমই!

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি