নেশন্স লিগ

স্পেন-পর্তুগাল ফাইনালের আগে রোনালদো যা বলেছেন

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৫, ১৩:৫৫আপডেট : ০৮ জুন ২০২৫, ১৪:০০

উয়েফা নেশন্স লিগে আজ রবিবার জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি ফুটবলের দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেন। হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে তুমুল আলোচনা। কারণ, দ্বৈরথে নামবেন দুই প্রজন্মের দুই তারকা। একজন ৪০ বছর বয়সী মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো, আরেকজন ১৭ বছর বয়সী তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

মাঠের বাইরে দুজনের দ্বৈরথ নিয়ে আলোচনা হলেও পর্তুগিজ অধিনায়ক রোনালদোর মতে, এই শিরোপা নির্ধারণী ফাইনাল তাদের দ্বৈরথের চেয়েও বেশি কিছু। ম্যাচের আগে রোনালদো বলেছেন, ‘আসলে এখানে দুই প্রজন্মের মানুষ। একজন আসা শুরু করেছেন, আরেকজন বিদায়ের পথে রয়েছেন। ফলে এখন যদি আপনারা আমাকে ভিন্ন প্রজন্মের ধরে নেন, তাহলে ঠিক আছে।’

রোনালদোর কথা হচ্ছে দুই প্রজন্মের দুই তারকার দিকে বেশি মনোযোগ দেওয়া মানে একটু বেশি বাড়াবাড়ি, ‘যখন আপনারাা ক্রিস্টিয়ানো ও আরেকজনের দ্বৈরথের কথা বলেন, ব্যাপারটা আসলে এভাবে কাজ করে না। মিডিয়া সব সময় কিছু প্রচার বাড়িয়ে করে থাকে। এটা খুব স্বাভাবিক। কিন্তু এখানে লড়াইটা হচ্ছে একদলের সঙ্গে আরেক দলের।’

তার পরেই তিনি ইয়ামালকে নিয়ে করা একটি প্রশ্নের জবাবে বলেছেন, ‘আপনারা লামিনেকে নিয়ে অনেক কথা বলছেন। এটা করতেই পারেন। কিন্তু আমি দল নিয়ে কথা বলতে এসেছি। ওদের দলটা খুবই নিয়মতান্ত্রিক। ওদের নিকো উইলিয়ামস আছে, আছে পেদ্রির মতো গ্রেট মিডফিল্ডার। কোচ লুইস দে লা ফুয়েন্তে অনেক ভালো, ওরা অনেক শক্তিশালী, নিয়মতান্ত্রিক।’

রোনালদোর মতোই তরুণ বয়সে আবির্ভাব লামিনে ইয়ামালের। রোনালদোর মতো আসার পর থেকে মুগ্ধ করে চলেছেন স্পেন তারকা। বার্সেলোনার হয়ে এই মৌসুমে লিগ ও কাপ জিতেছেন। গত গ্রীষ্মেই জিতেছেন ইউরো। তাই নিজের সময়ের চাপের কথা মনে করে মিডিয়াকে উদ্দেশ্য করে রোনালদো বলেছেন, ‘ও আমার ছেলের চেয়ে তিন বছরের বড়। এই ছেলে দারুণ করছে। কিন্তু আমি আপনাদের বলছি ওকে ঠিকমতো বেড়ে উঠতে দিন। ওর ওপর চাপ তৈরি করবেন না। ফুটবলের ভালোর জন্য ওকে আমাদের ওর মতো করে বড় হতে দিতে হবে। ওর নিজের প্রতিভাবে উপভোগ করতে দিতে হবে।’

স্পেন ও পর্তুগাল দুই দলই একবার করে নেশন্স লিগ জিতেছে। স্পেন এর বর্তমান চ্যাম্পিয়ন, পর্তুগাল ২০১৯ সালে জিতেছে উদ্বোধনী আসর। সর্বশেষ ১৮ ম্যাচে স্পেন জিতেছে ১৬টি ম্যাচ, দুটি ড্র। ২০২৩ সালের মার্চ থেকে প্রতিযোগিতামূলক লড়াইয়ে কোনও ম্যাচই হারেনি। তার ওপর পর্তুগাল স্পেনকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে হারিয়েছে ২১ বছর আগে! তাই এই ম্যাচে ফেভারিট হিসেবে যাচ্ছে স্প্যানিশরা। স্পেন ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল বলেছেন, ‘আমরা কারো থেকে সেরা মনে করি না। তবে নিজেদের ওপর শতভাগ বিশ্বাস আমাদের আছে এবং জানি প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। বিগত কয়েক বছরে প্রদর্শন করেছি আমাদের মান কতটা উঁচু।’
 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী