ক্ষোভে জাতীয় দল বয়কটের সিদ্ধান্ত লেভানডোভস্কির

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৫, ১৩:১১আপডেট : ০৯ জুন ২০২৫, ১৩:১১

কোচের সঙ্গে দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রবের্ত লেভানডোভস্কির। তাই ক্ষুব্ধ হয়ে গুরুতর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পোলিশ তারকা। ওই কোচের অধীনে পোল্যান্ড জাতীয় দল বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা স্ট্রাইকার।

৩৬ বয়সী লেভানডোভস্কি পোল্যান্ডের হয়ে ১৫৮ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৮৫টি। কিন্তু কোচ মাইকেল প্রোবিয়েরজ আসার পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। নেতৃত্ব পেয়েছেন পিওতর জেলিনস্কি। 

সার্বিক পরিস্থিতিতে কোচের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন লেভানডোভস্কি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘ঘটনাপ্রবাহ ও কোচের ওপর বিশ্বাস হারিয়ে ফেলায় যতদিন এই কোচ দায়িত্বে থাকবেন, পোল্যান্ড জাতীয় দল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

তাই বলে পুরোপুরি জাতীয় দলকে বিদায় বলেননি তিনি। জানিয়েছেন পুনরায় জাতীয় দলে ফেরার কথা, ‘আশা করি, বিশ্বের সেরা সমর্থকদের জন্য একসময় আবার জাতীয় দলে খেলার সুযোগ পাবো।’

প্রোবিয়েরজ জাতীয় দলের কোচ হিসেবে আছেন ২০২৩ সাল থেকে। তার অধীনেই দল ২০২৪ সালে ইউরোর চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। যদিও কোনও ম্যাচ জিততে পারেনি। বিদায় নেয় গ্রুপ পর্বে। 

/এফআইআর/  
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি