দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০১৬, ০৮:৪০আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৪:৪৫

দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না ব্রাজিল রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি ব্রাজিল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে নেইমারের দল। লড়াইটা ছিল দুই বার্সা সতীর্থ নেইমার ও লুইস সুয়ারেজের লড়াইও। দুই বন্ধুর লড়াইয়ে জয়ের মুখ দেখলেন না কেউই। তবে এদিন নেইমার গোল না পেলেও দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সুয়ারেজ দলের হয়ে একটি গোল করেছেন।

ব্রাজিলের রেসিফিতে বাংলাদেশ সময় শনিবার সকালে ম্যাচ শুরুর পর ৩৯ সেকেন্ডের মধ্যেই গোল খেয়ে বসে অতিথিরা। ডান পাশ থেকে এক খেলোয়াড়কে কাটিয়ে উইলিয়ানের দারুণ ক্রসে কোনোমতে শুয়ে পড়ে পা বাড়িয়ে বল জালে জড়িয়ে দেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার ডগলাস কস্তা। তখন পর্যন্ত বলে পা ছোঁয়াতে পারেনি উরুগুয়ের কোনও খেলোয়াড়! 

২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রেনাতো আগুস্তো। নেইমারের বুদ্ধিদীপ্ত রক্ষণচেরা পাস ডি-বক্সের ভেতর স্লাইড করেও বিপদমুক্ত করতে পারেননি আলভারো পেরেইরা। বল পেয়ে আগুয়ান গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে কাটিয়ে জালে জড়িয়ে দেন চীনের ঘরোয়া ফুটবলে খেলা আগুস্তো। 

পাঁচ মিনিট পরই একটি গোল শোধ করেন কাভানি। ক্রস থেকে সানচেসের হেডে বল পেয়েই জোড়ালো শটে গোলরক্ষক আলিসন বেকারকে ফাঁকি দেন পিএসজির এই ফরোয়ার্ড। আর বিরতির পর পরই উরুগুয়েকে সমতায় ফেরান ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক কোনও ম্যাচে খেলতে নামা সুয়ারেজ। দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না ব্রাজিল

বাছাইপর্বে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। ৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তৃতীয় স্থানে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে একমাত্র অপরাজিত দল ইকুয়েডর শীর্ষে আছে ১৩ পয়েন্ট নিয়ে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান