পিএসজির বিরুদ্ধে হয়রানির অভিযোগে আইনি লড়াইয়ে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫, ২২:২৫আপডেট : ২৬ জুন ২০২৫, ২২:২৫

সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর বিরুদ্ধে বেতন পরিশোধ না করার দাবিতে আইনি লড়াই চলছে। নতুন করে নৈতিক হয়রানির অভিযোগে আবার আদালতের দ্বারস্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। প্যারিস প্রসিকিউটরের কার্যালয় বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে। তদন্ত কার্যক্রমও শুরু হয়ে গেছে।

ফ্রান্সের অধিনায়ক পিএসজির কাছ থেকে বেতন-বোনাসসহ সাড়ে পাঁচ কোটি ইউরো পান। সেটা পাওয়ার দাবিতে আদালতে লড়ছেন তিনি। সবশেষ যে মামলা করেছেন, সেটা ২০২৩-২৪ মৌসুমের শুরুতে তার প্রতি ক্লাবের অবহেলাজনিত আচরণের বিরুদ্ধে।

ওই মৌসুমে দলের খেলোয়াড়দের কাছ থেকে আলাদা করে তাকে অনুশীলনে রাখা হয়েছিল। এমবাপ্পের মতে, ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি প্রত্যাখ্যান রকার কারণে তাকে সাইডলাইনে রাখা হচ্ছিল। এ কারণে অন্য ফুটবলারদের ওপরও প্রভাব পড়েছিল। এ কারণে গত বছর ফরাসি খেলোয়াড়দের ইউনিয়ন একটি অভিযোগ দায়ের করেছিল।

২০২৩ এর প্রাক মৌসুমে এশিয়া সফরে এমবাপ্পেকে রাখা হয়নি। প্রথম ম্যাচেও তাকে বাইরে রাখা হয়। পরে ক্লাবের সঙ্গে আলাপ করে দলে ফেরেন।

পিএসজির সঙ্গে সাত বছরের সম্পর্ক চুকিয়ে গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে ৩০৮ ম্যাচ খেলে ২৫৬ গোল তার। বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড চলে আসার পর গত মাসে ক্লাব ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী