জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১২:১৬আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২:২২

পর্তুগালের তরুণ ফরোয়ার্ড ডিওগো জোতার আকস্মিক মৃত্যুতে হতভম্ব ক্রীড়া বিশ্ব। বৃহস্পতিবার স্পেনে গাড়ি দুর্ঘটনায় তিনি ও তার ছোট ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন। দুই ফুটবলারের অকাল প্রয়ানে শোক প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব বিশ্বকাপেও তাদের মৃত্যু প্রভাব ফেলেছে, বিশেষ করে সৌদি ক্লাব আল হিলালে শোকের ছায়া নেমেছে। কারণ ক্লাবটিতে খেলেন জোতার জাতীয় দলের সতীর্থ রুবেন নেভেস ও জোয়াও কানসেলো।

জোতার মৃত্যুর খবর যুক্তরাষ্ট্রে বসে পেয়েছেন নেভেস ও কানসেলো। শুক্রবার অরলান্ডোতে ফ্লুমিনেন্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল আল হিলালের। তার আগে বন্ধুর আকস্মিক চলে যাওয়ার ঘটনায় শোকে মুহ্যমান তাদের দুই ফুটবলার, যার প্রভাব পড়েছে পুরো দলের ওপর। ক্লাব কোচ সিমন ইনজাঘি ব্যাপারটি লুকাননি।

সংবাদ সম্মেলনে আল হিলাল কোচ বললেন, ‘আমরা সবাই জানি, ডিওগো ও আন্দ্রের এমন মৃত্যুতে আজ খুবই দুঃখের দিন। এমনটা কখনও ঘটা উচিত নয়। আমরা সবাই এই ট্রাজেডি সম্পর্কে জানি। আমাদের দুই পর্তুগাল খেলোয়াড় আছে রুবেন নেভেস ও জোয়াও কানসেলো, যারা তাদের বন্ধু ছিল।’

তিনি আরও বললেন, ‘আমাদের সবার জন্য আজকের দিনটা খুব কঠিন। আমরা একইভাবে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু পরিবেশ ছিল ভিন্ন। এটা খুবই মর্মন্তুদ ঘটনা।’

ক্লাব বিশ্বকাপের আরেক কোয়ার্টার ফাইনালিস্ট চেলসিতেও আছেন জোতার জাতীয় দলের সতীর্থ পেদ্রো নেতো। কোচ এনজো মারেসকা পালমেইরাসের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি নেতোর ওপর ছেড়ে দিয়েছেন। ক্লাব বিশ্বকাপে তিন ম্যাচে তিন গোল করা এই ফরোয়ার্ড গত মাসে নেশন্স লিগ জয়ে জোতার সঙ্গে খেলেছেন। ক্যারিয়ারের শুরুতে তারা একসঙ্গে খেলেছেন উলভারহ্যাম্পটনেও।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি