ইয়ংমেন্স ফকিরেরপুলের ওপর নেমে এলো ফিফার খড়গ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৫, ১৪:২৬আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৪:২৬

গত মৌসুমে পেশাদারিত্বের যুগে প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমবার অংশ নেয় ইয়ংমেন্স ফকিরেরপুল। অংশ নিয়ে সেভাবে ভালো করতে পারেনি একসময়ের আলোচিত দলটি। ১০ দলের মধ্যে হয়েছে ৮ম। এবার দলটির ওপর নেমে এসেছে ফিফার খড়গ। ক্লাবটির ওপর দল-বদলের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা!

গত মৌসুমে খেলে যাওয়া বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকমতো না দেওয়ায় ফিফা ইয়ংমেন্সের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে চলমান মৌসুমে  লিগের জন্য দলবদলে ক্লাবটি অংশ নিতে পারছে না।

ক্লাবটির সাধারণ সম্পাদক আহমদ আলী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিফার নিষেধাজ্ঞা পেয়েছি আমরা। এটা গত মৌসুমে যারা ক্লাব চালিয়েছে তাদের কারণে হয়েছে। এখন আমরা সমাধান করার চেষ্টা করছি। যতটুকু বুঝতে পারছি একজন বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে সমস্যার সমাধান না হওয়ায় নিষেধাজ্ঞা এসেছে। ক্লাব বিষয়টি দেখছে। সমাধান করে আমাদের তো খেলতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী