ফুটসাল খেলতে আসছেন কানাডা প্রবাসী ফুটবলার রাহবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুলাই ২০২৫, ২১:৫৭আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০০:২৬

২০২১ সালে কিরগিজস্থানে তিন জাতি টুর্নামেন্টে খেলতে এসেছিলেন কানাডা প্রবাসী রাহবার খান। বাংলাদেশের জার্সিতে ফিলিস্তিনের বিপক্ষে অভিষেকও হয়েছিল। ঘরোয়া ফুটবলে শেখ জামালেও ছিলেন এই মিডফিল্ডার। এবার ফুটবল ছেড়ে বাংলাদেশ ফুটসাল দলে জায়গা করে নিয়েছেন ২৯ বছর বয়সী ফুটবলার।

জাতীয় ফুটসাল দলের প্রাথমিক স্কোয়াডের ৫৩ জনের মধ্যে আছেন রাহবার। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রাহবার ফুটবলের পাশাপাশি ফুটসালও অনেক ভালো খেলে। ফরোয়ার্ড পজিশনে ওর পারফরম্যান্স অনেক ভালো। ওর সঙ্গে কথা বলে দলে ডাকা হয়েছে। শিগগিরই ঢাকায় এসে দলের সঙ্গে অনুশীলন করবে রাহবার। আশা করি ও ইরানি কোচের মন জয় করতে পারবে।’

এএফসি ফুটসাল বাছাইয়ে অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। এরইমধ্যে বাংলাদেশ দল গঠনে কাজ শুরু হয়েছে। দুই দিনব্যাপী ট্রায়াল থেকে ৫৩ জন বাছাই করা হয়েছে। আগামী সপ্তাহে ইরান থেকে সাইদ খোদারাহমি হেড কোচ হয়ে আসছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী