কোন্দের সঙ্গে বার্সেলোনার পাঁচ বছরের চুক্তি ‘কয়েক দিনের ব্যাপার’

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ০০:০০আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০০:০০

এফসি বার্সেলোনার সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন জুলেস কোন্দে। বুধবার এই কথা জানান ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলার।

২০২৭ সালের জুনে কোন্দের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তবে শিগগিরই নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন তিনি। সিউলে বার্সার সঙ্গে এশিয়ান সফরে থাকা এই ডিফেন্ডার বললেন, ‘হ্যাঁ, এটা কয়েক দিনের ব্যাপার।’

চুক্তিটা পাঁচ বছরের হবে বললেন কোন্দে, ‘আমরা ফেরার পর সবকিছু চূড়ান্ত হবে। আমি তাই খুশি। বেশ তাড়াতাড়ি হয়ে গেলো, ক্লাব ও আমার একই ধারণা: চালিয়ে যাওয়া। এখানে আমি খুব খুশি। দলে বেশ স্বাচ্ছন্দবোধ করি। ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা আমাকে উজ্জীবিত করে। প্রতি বছর আমরা সব শিরোপার জন্য লড়াই করি, আমার চলে যাওয়ার কোনও ইচ্ছা নেই। আমার চুক্তি হবে ২০৩০ সাল পর্যন্ত।’

বার্সেলোনার রাইট ব্যাক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন কোন্দে। ২০২২ সালে সেভিয়া থেকে কাতালান ক্লাবে যুক্ত হয়ে সব প্রতিযোগিতায় ১৪১ ম্যাচে সাত গোল ও ১৮ অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে বার্সার সঙ্গে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা জিতেছেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি