লাওসে অনুশীলন শেষে জেতার লক্ষ্য জানালেন আফঈদা-সাগরিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ২২:৫৯আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০০:১৩

ঢাকা থেকে শনিবার দুপুরে থাইল্যান্ড হয়ে লাওসে পৌঁছেছে বাংলাদেশ। পিটার বাটলারের দল রাতে বিশ্রাম নিয়ে আজ রবিবার স্থানীয় সময় ভোরে ছয়টায় অনুশীলন করেছে। 

নতুন দেশে প্রথম দিন অনুশীলন শেষে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘নতুন দেশ, পরিবেশ ভালোই লাগছে। অনুশীলনও ভালো হয়েছে।’

৬ আগস্ট লাওস ম্যাচ। স্বাগতিকদের বিপক্ষে জিততে চাইছেন আফঈদা, ‘কোচ যেভাবে বলবে, আমরা সেভাবে খেলবো। আমাদের টার্গেট ম্যাচ জেতা, প্রথম লক্ষ্য লাওস।’

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর মোসাম্মৎ সাগরিকা অনুশীলন শেষে বলেন, ‘আমরা কাল বাংলাদেশ থেকে আসছি, সকালে অনুশীলন ছিল ভালো হয়েছে। আমাদের লক্ষ্য টুর্নামেন্ট জেতা।’

৬-১০ আগস্ট লাওসে নারী এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও অপেক্ষাকৃত দুর্বল তিমুর লেস্তে। গ্রুপে দক্ষিণ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই বেশি পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে আট গ্রুপের সেরা তিন রানার্সআপ হয়ে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী