বকেয়া না পেয়ে ফিফায় গেলেন কিংসের সাবেক রোমানিয়ান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ১২:০০আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫

রোমানিয়ার কোচ ভ্যালেরি তিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে আগেই। কিন্তু বসুন্ধরা কিংস তার বকেয়া বেতন এখনও দেয়নি। অপেক্ষায় থেকে তা না পেয়ে সর্বশেষ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফায় নালিশ দিয়েছেন তিতা। কিংসের বিপক্ষে তিন মাসের বকেয়া বেতন ছাড়া বিমান ভাড়া ও বোনাস না পাওয়ার অভিযোগ এনেছেন তিনি।

অস্কার ব্রুজন চলে যাওয়ার পর গত মৌসুমে কিংসের হাল ধরেন তিতা। অনেকটা টালমাটাল অবস্থায় দায়িত্ব নিয়ে দুটো ট্রফি জিতিয়েছেন। ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতলেও লিগে হয়েছেন তৃতীয়।

৫৯ বছর বয়সী কোচ বর্তমানে ওমানের আল শিবের দায়িত্বে আছেন। শুধু তিতা নন, ট্রেনার খালিল চারকৌনও ফিফায় নালিশ দিয়েছেন। তিতা দিনকয়েক আগে ফিফায় অভিযোগ জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমি তিন মাসের বেতন,বোনাস ও ফ্লাইট টিকিট না পেয়ে ফিফায় অভিযোগ করেছি। আমার সঙ্গে ট্রেনার খালিলও রয়েছে। অনেক অপেক্ষা তো করলাম। কিন্তু কিংস আমাদের পাওনা বুঝিয়ে দেয়নি। তাই বাধ্য হয়ে ফিফাতে নালিশ দিয়েছি।’

তিতা যোগ করে আরও বলেছেন,‘আমি কিংসে আসার আগে সব ঠিক ছিল বলে শুনেছিলাম। আসার পর বেতন,বোনাস নিয়ে সমস্যা। ভালো খেলোয়াড়ও নেই। তারপরও দুটি ট্রফি দিয়েছি। এখন শুনেছি তারা নতুন করে খেলোয়াড় ও কোচ নিচ্ছে। সবকিছু আমার কাছে অবাক মনে হয়। আমি ম্যানেজার ওয়াসিমের কাছে বার বার বকেয়া চাইলেও শুধু দেবো বলে আর দেয়নি। তাই ফিফার শরণাপন্ন হয়েছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি