বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১১:১৯আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১১:১৯

ফিটনেস নিয়ে বিরোধ নিরসনের পর একদিন যেতেই গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনকে নেতৃত্ব ফিরিয়ে দিলো বার্সেলোনা।

গত জুলাইয়ের শেষ দিকে পিঠের অস্ত্রোপচারের পর টের স্টেগেনের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা যায় বার্সেলোনার ক্যাম্পে। সেখান থেকেই ক্লাবের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে নারাজ ছিলেন টের স্টেগেন। বার্সাও চাইছিল তার দীর্ঘ মেয়াদে বাইরে থাকার কারণ দেখিয়ে লা লিগার নিয়ম প্রয়োগ করে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করতে।

লা লিগার নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড় অন্তত চার মাস মাঠের বাইরে থাকলে তাকে দীর্ঘমেয়াদী অনুপস্থিতি হিসেবে বিবেচনা করা হয়। তবে টের স্টেগেন এনিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, তাকে মাঠের বাইরে থাকতে হবে কেবল তিন মাস। নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্যও লা লিগার কাছে দিচ্ছিলেন না তিনি। এরই প্রেক্ষিতে তার অধিনায়কত্ব কেড়ে নেয় বার্সা।

একদিন পর শুক্রবার রাতে বার্সা এক বিবৃতিতে জানায়, টের স্টেগেন প্রয়োজনীয় কাগজপত্রে সই করেছেন। তারা যোগ করে, ‘ডিসিপ্লিনারি ফাইল বন্ধ করা হয়েছে। খেলোয়াড় অবিলম্বে প্রথম দলের অধিনায়কত্ব ফিরে পেয়েছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী