এবার ইউরো জয়ী ফরোয়ার্ডকে দলে নিয়েছে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ১৪:১৫আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৪:৩৫

সামনেই নতুন মৌসুম। তার আগে দল বদলের উইন্ডোতে এবার ইউরো জয়ী ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে দলে ভিড়িয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি থেকে স্প্যানিশ ক্লাবটি তাকে ৫ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে।

২০২৩ সালেও নাপোলির হয়ে স্কুদেত্তো জিতেছেন রাসপাদোরি। তারকা এই ফরোয়ার্ড ২০ মিলিয়ন ইউরোয় স্প্যানিশ ক্লাবকে বেছে নিয়েছেন বলে স্প্যানিশ মিডিয়ার খবর। 

গত মৌসুমে তৃতীয় হওয়ায় অ্যাতলেতিকো এবার নতুন মৌসুমকে সামনে রেখে দলের রসদ সমৃদ্ধ করছে। শিরোপার আশায় বেশ কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ করেছে তারা। সেই লক্ষ্যেই ইতালির ২০২০ ইউরো জয়ী তারকাকে দলে ভেড়ানো। জাতীয় দলের হয়ে যার ৪০ ম্যাচে গোল রয়েছে ৯টি। 

স্প্যানিশ ক্লাবটিতে হাইপ্রোফাইল আরও যারা চুক্তি করেছেন তারা হচ্ছেন- ভিয়ারিয়াল থেকে উইঙ্গার অ্যালেক্স বায়েনা, ফেইনুর্দ থেকে ডেভিড হ্যানকো এবং রিয়াল বেতিস থেকে আমেরিকান মিডফিল্ডার জনি কার্ডোসো।

/এফআইআর/    
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে