দুই গোলে পিছিয়ে থাকার পর টাইব্রেকারে সুপার কাপ জিতলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ০৩:৪৭আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৪:৩৮

টটেনহাম হটস্পার তিন মাসের মধ্যে দ্বিতীয় ট্রফির খুব কাছে ছিল। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন হওয়া থেকে কয়েক মিনিট দূরে ছিল তারা। কিন্তু শেষ দিকে ইউরোপা লিগ জয়ীদের জাল দুইবার কাঁপিয়ে ম্যাচ টাইব্রেকারে নেয় প্যারিস ক্লাব। তারপর পেনাল্টি শট আউটে ৪-৩ গোলে জিতে এই বছর পঞ্চম ট্রফি ঘরে নিলো তারা।

চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর প্রথম ফরাসি ক্লাব হিসেবে সুপার কাপে চ্যাম্পিয়ন হলো পিএসজি। অথচ ৮৪ মিনিট পর্যন্ত তারা দুই গোলে পিছিয়ে ছিল। গত মে মাসে ইউরোপা লিগ জিতে ১৭ বছরের ট্রফি খরা ঘুচানো টটেনহামের দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপার সঙ্গে ব্যবধান ছিল কয়েক সেকেন্ডের। কিন্তু পিএসজির বদলি খেলোয়াড় গনসালো রামোস ৯৪ মিনিটে সমতা ফেরান।

সেই গোলে ২-২ এ নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে যায়। ভিতিনহা গোলবারের পাশ দিয়ে বল মারলে পিএসজির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। কিন্তু টটেনহামের প্রথম গোলদাতা মিকি ফন ডার ভেনের শট ঠেকিয়ে দেন পিএসজি কিপার লুকাস শেভালিয়ের।

মাথিস তেল টটেনহামের হয়ে গোলবারের পাশ দিয়ে বল মারেন। স্নায়ুচাপ ধরে রেখে জয়সূচক পেনাল্টি শটে জাল কাঁপানা নুনো মেন্দেস। 

গত মে মাসে ম্যানইউকে ফাইনালে হারিয়ে ইউরোপা লিগ জয়ের ১৬ দিন পর বরখাস্ত হওয়া স্পার কোচ আঙ্গে পোস্তেকগলুর স্থলাভিষিক্ত হন ফ্রাঙ্ক। এটাই ছিল তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, যেখানে দুই গোলে এগিয়ে থেকেও অভিজ্ঞ লুইস এনরিকের কাছে হারতে হলো তাকে।

ইতালির উদিনেতে ফন ডার ভেন ৩৯ মিনিটে এগিয়ে দেন টটেনহামকে। শেভালিয়ের হাফ টাইমের আগে জোয়াও পালহিনহার প্রচেষ্টা ফিরিয়ে দিলে স্লাইড করে জালে বল ঠেলে দেন তিনি।

স্কোয়াড থেকে আকস্মিকভাবে বাদ পড়ে জিয়ানলুইজি দোনারুম্মা পিএসজি ছাড়ার ঘোষণা দেন। তাতে দলটির নিয়মিত কিপার হওয়ার পরীক্ষায় বিরতির পর আরেকবার ধাক্কা খান শেভালিয়ের। পেদ্রো পোরোর ফ্রি কিক থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে দুই হাত দিয়ে বল ছুঁলেও ধরে রাখতে পারেননি তিনি।

কিন্তু পিএসজি জবাব দেয় শেষ দিকে। ক্লাব বিশ্বকাপ ফাইনালে হারার পর এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করা দলটি দারূণভাবে ঘুরে দাঁড়ায়।

২০ গজ দূর থেকে চমৎকার স্ট্রাইকে ৮৫ মিনিটে ব্যবধান কমান লি কাং ইন। তারপর উসমান দেম্বেলের ক্রসে রামোসের গোলে ফেরায় সমতা।

টটেনহাম শুট আউটেও ২-০ তে এগিয়ে থাকলেও হৃদয় ভাঙলো তাদের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা