‘কিউবা, জায়ান ও সালিকরা আসায় আমরা উজ্জীবিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ আগস্ট ২০২৫, ২০:১২আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২০:১৯

সাম্প্রতিক সময়ে মেয়েদের ফুটবলে দারুণ সাফল্য আসছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সিনিয়রদের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দল। তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে ২৯ আগস্ট রাতে ভিয়েতনামে যাচ্ছে ছেলেদের অনূর্ধ্ব-২৩ দল। এছাড়া দলে প্রবাসী ফুটবলাররা থাকায় সবাই উজ্জীবিত বলে জানালেন শেখ মোরসালিন।

দলের অন্যতম খেলোয়াড় মোরসালিন আজ বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। বাহরাইনে ক্যাম্প করায় আমাদের জন্য খুবই ভালো হয়েছে। বাহরাইন ও ভিয়েতনামের খেলার ধরন প্রায় একই। আমরা আমাদের অবস্থান বুঝতে পেরেছি। ভিয়েতনামে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ কিছু করার।’

শৃঙ্খলা নিয়ে আবাহনীর অ্যাটাকিং মিডফিল্ডারের কথা, ‘ফুটবলার হিসেবে আমি শৃঙ্খলার দিক থেকে শতভাগ ঠিক আছি। তারপরও ভালোর শেষ নেই। আমি চেষ্টা করবো ২০০ ভাগ দেওয়ার। দলের সবাইকে ভালোভাবে শৃঙ্খলার ভেতর রাখার চেষ্টা করবো।’

প্রবাসী ফুটবলারদের নিয়ে মোরসালিন উচ্ছ্বসিত, ‘আমাদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে। স্থানীয় যারা আছি, তারাও সবাই ভালো। এমনকি কিউবা, জায়ান, সালিকও ভালো। এটা আমাদের জন্য খুব পজিটিভ। ওরা আসাতে আমরা মানসিকভাবে আরও উজ্জীবিত। আমাদের দলে ভালো ভালো অ্যাটাকার আছে। কিউবা বলেন, জায়ানও অ্যাটাকিংয়ে খুব ভালো। সত্যি বলতে মানসিকভাবে আমরা প্রস্তুত।’

এই দলে জাতীয় দলের বেশ কয়জন খেলোয়াড় রয়েছেন। তাদের নিয়ে কোচ টিটু ভিয়েতনাম যাচ্ছেন। মোরসালিন তাই বলেছেন, ‘জাতীয় দলের ১২-১৩ জন খেলোয়াড় আছে, এটা আমাদের বাড়তি একটা অনুপ্রেরণা। আমরা জাতীয় দলে খেলি, আবার অনূর্ধ্ব-২৩ দলে খেলছি। এটা আমাদের জন্য একটা অভিজ্ঞতা। কোচরা আমাদের এভাবে মোটিভেট করার চেষ্টা করছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা বড় সুযোগ আছে। সেই সুযোগটা কোনোভাবে নষ্ট করতে চাচ্ছি না।’

মেয়েদের থেকে অনুপ্রেরণা নিচ্ছে দল। মোরসালিন বললেন, ‘মেয়েরা ভালো করছে, এটা আমাদের খুব অনুপ্রেরণা দেয়। আমরা চেষ্টা করবো ভালো করার জন্য।’

ভিয়েতনামে তিনটি ম্যাচ জিততে চান দলের সবাই, জানালেন মোরসালিন, ‘যদি পাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। না পাইলে এমন না যে খুব সমস্যা হবে। অবশ্য কোচ আমাদের সেভাবেই প্রস্তুত করবেন। যেভাবেই হোক ম্যাচ জিততে হবে। আমরা তিনটা ম্যাচই জেতার জন্য খেলবো। এটাও দেশের হয়ে খেলা, ওটাও দেশের হয়ে খেলা। যেখানে সুযোগ পাবো, সেখানে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান