ঋতুপর্ণাদের ক্যাম্প জাপান নয়, আপাতত চট্টগ্রামে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। আগামী বছর ১ মার্চ অস্ট্রেলিয়ার সেই টুর্নামেন্টকে সামনে রেখে  নিবিড় অনুশীলনের জন্য আজ শনিবার ২৯ জন নারী ফুটবলার চট্টগ্রাম গেছেন। 

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ ভবনে তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘মেয়েরা আরও উন্নত ও নিবিড় অনুশীলনের জন্য চট্টগ্রামের আনোয়ারায় ইয়াংওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে বিশ দিন অনুশীলন করবে। সেখানে ইয়াংওয়ানই সকল ব্যবস্থাপনা করছে, বাফুফের খরচ নেই। ১৬ অক্টোবর সেখান থেকে ঢাকায় আসবে। ভুটানে থাকা দশ ফুটবলার ১৭ অক্টোবর দেশে ফিরবে। ঢাকায় ৪-৫ দিন অনুশীলনের পর থাইল্যান্ডে দুই ম্যাচ খেলতে রওনা হবে দল। ’ 

নভেম্বরে ঋতুপর্ণাদের জাপানে সপ্তাহ দু’য়েক অনুশীলন করার কথা ছিল। তবে তা বাতিল হয়েছে বলে জানালেন কিরণ,‘ জাপান ২০-৩০ নভেম্বর আমাদের যেতে বলেছিল, ঐ সময় আমরা ঢাকায় ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় ম্যাচ খেলবো। এজন্য আর সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী