বিশ্বকাপের টিকিট কেটেছে ঘানা

  স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১১:২৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫৮

মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ঘানা। রবিবার আক্রায় গ্রুপ আই–এর শীর্ষে থেকে আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়ার পর আফ্রিকার পঞ্চম দল হিসেবে তারা বিশ্বকাপ নিশ্চিত করেছে। 

৪০ হাজার দর্শকে পরিপূর্ণ ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় ঘানা। প্রথমার্ধেও বল দখলে এগিয়ে থাকে তারা। কিন্তু ধীর গতির ও অনুমিত আক্রমণে খুব একটা বিপদে পড়েননি কোমোরোস গোলরক্ষক আদেল আনজিমাতি-আবুদু।

শেষ পর্যন্ত বিরতির পর মাঠে ফিরেই গোল পায় স্বাগতিকরা। ৪৭ মিনিটে টটেনহ্যামের মিডফিল্ডার কুদুসের গোলে এগিয়ে যায় ঘানা। গোলমুখে চেষ্টা করেও বল ক্লিয়ার করতে পারেনি কোমোরোস রক্ষণ। তখন নিচু ক্রসে ছয় গজ দূর থেকে বল জালে ঠেলে দেন কুদুস।

এই জয় ঘানার জন্য বাড়তি স্বস্তির। কারণ ২০২২ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) কোমোরোসই তাদের চমকে দিয়েছিল। এরপর বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডেও হেরে বসেছিল।

১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ আই–এর শীর্ষে ঘানা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে মাদাগাস্কার, যদিও শেষ ম্যাচে মালি তাদের ৪-১ গোলে হারিয়েছে।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ঘানাকে দেখা যাবে। তাদের সেরা সাফল্য ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায়। সেবার কোয়ার্টার ফাইনালে গেলেও পেনাল্টি শুটআউটে উরুগুয়ের কাছে হারতে হয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান