থাইল্যান্ডে নতুন ফিজিও পেলো ঋতুপর্ণা-আফঈদারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ২২:৫৩আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ২২:৫৩

বাংলাদেশ নারী ফুটবল দলে যুক্ত হয়েছেন নতুন কোচিং স্টাফ। দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং বিভাগে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন লর্ড।

বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে  বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

প্রীতি ম্যাচে খেলতে এখন থাইল্যান্ডে রয়েছে আফঈদা খন্দকাররা। সেখানেই দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পোর্টস সায়েন্সে পিএইডি করা ক্যামেরন।

বাফুফে জানিয়েছে, ব্যক্তিগত ও দলগত ফিটনেস উন্নয়নে পূর্ণাঙ্গ অ্যাথলেটিক প্রোগ্রাম বাস্তবায়নে কাজ করবেন ক্যামেরন।

এর আগে অস্ট্রেলিয়ার এ-লিগের পেশাদার ক্লাব পার্থ গ্লোরিতে এবং মিশরের ক্লাব জেড এফসিতে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং প্রধান হিসেবে কাজ করেছেন এই ফিজিও।

২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। তারই প্রস্তুতি হিসেবে ব্যাংককের সুখোথাইয়ে পুলিশ তেরো এফসির মাঠে আজ অনুশীলন করেছে সফরকারীরা। প্রীতি  ম্যাচের আগে ক্যামেরন লর্ডের অধীনে অনুশীলন সেশনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন খেলোয়াড়রা।

তবে শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক দলের হয়েও কাজ করবেন অস্ট্রেলিয়া থেকে আসা এই ফিজিও।

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি