আবাহনী ছেড়ে ব্রাদার্সে আউডু ইব্রাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ২০:৩৭আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২০:৪৩

আবাহনী ছেড়ে ব্রাদার্সে আউডু ইব্রাহিম ২০০৭ সাল থেকে ঢাকা আবাহনীর অবিচ্ছেদ্য অংশ ও ক্লাবটি বহু সাফল্যের রূপকার ঘানার ফরোয়ার্ড আউডু ইব্রাহিম। তবে এবার আর আবাহনীর হয়ে মাঠ মাতাবেন না তিনি। এ মৌসুমে গায়ে চাপাবেন কমলা রংয়ের জার্সি। খেলবেন ব্রাদার্স ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজার আমের খান।

আজই ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাবগুলোর বিদেশি খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। এবার দুই জন বিদেশি খেলোয়াড় মাঠ কাঁপাতে পারেন। তারা হলেন শেখ রাসেলের ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু টেরেরা ও আবাহনীর ইংলিশ তারকা লি টাক। শেখ রাসেলে আরও আছেন বুরুন্ডির ভ্যালেরি নাহায়ো।

নতুন নিয়মানুসারে চারজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো, মাঠে নামতে পারবেন তিনজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের বিদেশি খেলেয়াড়দের তালিকা।

শেখ জামাল ধানমণ্ডি: এমেকা ডারলিংটন, ওয়েডসন এনসেলমে, ল্যান্ডিং ডারবো ও নোয়েল বেন।

ঢাকা আবাহনী: সানডে চিজোবা, লি টাক, সামাদ ইউসেফ ও কামারা ফারাহ

চট্টগাম আবাহনী: আব্বাস ইনুসাহ, তারেক আল জানাবি, জোয়েল ওমারি ও লিওনেল সেন্ট প্রিউক্স।

শেখ রাসেল: ফিকরু টেরেরা, জুলিয়াস ইকাঙ্গা, পল এমিল ও ভ্যালেরি নাহায়ো।

ব্রাদার্স ইউনিয়ন: আউডু ইব্রাহিম, ওকাচা কিংসলে, ওবাম হেনরি ও অগাস্টিন ওয়েলসন।

ঢাকা মোহামেডান: ইসমাইল বাঙ্গুরা, টোরে ইয়া ইয়া ও স্টিফেন্স।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম