স্বাধীনতা কাপে টিম বিজেএমসির শুভ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ১৯:১৫আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৯:১৭

স্বাধীনতা কাপে টিম বিজেএমসির শুভ সূচনাকেএফসি স্বাধীনতা কাপের উদ্বোধনী ম্যাচে পুরোনো ঢাকার দল রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে টিম বিজেএমসি। প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন এলিটা কিংসলে।
শুক্রবার প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলে টিম বিজেএমসি। নাইজেরিয়ান খেলোয়াড় মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু ও ফরোয়ার্ড এলিটা কিংসলের আক্রমণাত্মক খেলাটাই মূলত চাপে ফেলে দেয় পুরোনো ঢাকার ক্লাবটিকে। পাশে ফরোয়ার্ড সোহেল রানাও ছিলেন প্রতিপক্ষ রক্ষণ ভাগে তৎপর। ১৯ মিনিটে সোহেল রানাই প্রথম গোলের কাছাকাছি এসেছিলেন, তার ডান পায়ের ভলিটি রহমতগঞ্জ গোলরক্ষক আল-আমিন পাঞ্চ করে বাঁচান।
৩৯ মিনিটে টিম বিজেএমসিকে এগিয়ে দেন এলিটা কিংসলে। বক্সের ওপর থেকে করা তার ফ্রি কিকটি ডিফেন্সিভ ওয়ালে দাঁড়ানো একজন খেলোয়াড়ের মাথায় লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষককে বোকা বানিয়ে বল আছড়ে পড়ে দূরের জালে।
রহমতগঞ্জ সমতা আনার সুযোগ পেয়েছিল ৬১ মিনিটে। ফরোয়ার্ড সৈয়দ রাশেদ তুর্য্য বল নিয়ে ঢুকে পড়েছিলেন বিজেএমসি শিবিরে। প্রথম শটটি একজন ডিফেন্ডারের পায়ে লেগে এবং ফিরতি বলটি গোলরক্ষক আল-আমিনের দক্ষতায় প্রতিহত হলে গোল সোনার হরিণ হয়েই থাকে রহমতগঞ্জের কাছে।

খেলার ৭০ মিনিটে দলকে অবশ্য হতাশ করেন এলিটা কিংসলে। পেনাল্টিটা আদায় করে নিয়েছিলেন তিনিই। বক্সের মাঝে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় রহমতগঞ্জ ডিফেন্ডার সুমন দের হাতে লেগে বল প্রতিহত হলে পেনাল্টি পায় বিজেএমসি। কিন্তু পেনাল্টি সরাসরি আল আমিনের পায়ে মারেন এলিটা। এরপর আর সেভাবে উল্লেখযোগ্য আক্রমণ চোখে পড়েনি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম