ফিফার বর্ষসেরা দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ০০:২১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০০:২১

সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার ফিফা থেকে বর্ষসেরা তথা দ্য বেস্ট পুরস্কারও জিতেছেন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও ফ্রান্স ফরোয়ার্ড উসমান দেম্বেলে। মেয়েদের বিভাগে ফিফা দ্য বেস্ট হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। 

২৮ বছর বয়সী দেম্বেলে মঙ্গলবার কাতারে বর্ষসেরা পুরুষ ফুটবলারের এই স্বীকৃতি পান। ২০২৪-২৫ মৌসুমে পিএসজিকে চারটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। এই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন দেম্বেলে। যেমনটা করেছিলেন ব্যালন ডি’অর জেতার সময়। 

২০২৩ সালে বার্সেলোনা ও বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে পার্ক দ্যা প্রিন্সে যোগ দেওয়া এই তারকা লুইস এনরিকের অধীনে গত মৌসুমে ৫৩ ম্যাচে ৫১টি গোলে অবদান রেখেছিলেন। এখানেই থেমে থাকেননি। পিএসজিকে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও ভূমিকা রাখেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেছেন। 

পিএসজির জন্য দিনটি ছিল স্মরণীয়। কারণ দেম্বেলের মতো বর্ষসেরা কোচ হয়েছেন পিএসজির লুইস এনরিকে। 

ফিফা দ্য বেস্টের বর্ণাঢ্য অনুষ্ঠানটি হয়েছে কাতারের দোহায়। এসময় ৮০০ অতিথি হাজির ছিলেন। উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।

/এফআইআর/ 
সম্পর্কিত
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
এবারের বিশ্বকাপে নিষিদ্ধ ‘ট্যাকটিক্যাল টাইমআউট’ 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম