জয় দিয়েই মৌসুম শুরু ব্রাদার্সের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৬, ২০:৪০আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২০:৪১

জয় দিয়েই মৌসুম শুরু ব্রাদার্সের জয় দিয়েই মৌসুম শুরু করলো গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা কেএফসি স্বাধীনতা কাপে নিজেদের প্রথম খেলায় ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।

ব্রাদার্স ইউনিয়ন শুরু থেকেই তাদের দুই নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে ও ঢাকা আবাহনী ছেড়ে আসা আউডু ইব্রাহিমকে দুই প্রান্তে ব্যবহার করে উত্তর বারিধারাকে কোনঠাসা করে রাখে। বিশেষ করে এনকােচা কিংসলের গতি ও ফিটনেস ছিল উল্লেখযোগ্য। আ্উডু ইব্রাহিম ছিলেন সহায়ক ভুমিকায়।

এনকোচাই ছিলেন মূলত ব্রাদার্সের সকল আক্রমণের মধ্যমণি। ডানপ্রান্তে তার বেশ কয়েকটি ডিফেন্স চেরা দৌড়ের পর তার কাট ব্যাক বা নিচু ক্রস উত্তর বারিধারার রক্ষণভাগে ফাটল ধরায়। ১৮ মিনিটে মিডফিল্ডার নাইমুল ইসলাম রাসেল বক্সের মাঝামাঝি জায়গা থেকে এনকোচার একটি কাটব্যাক পোস্টে লাগাতে ব্যর্থ হন।

তবে আক্রমণের পর আক্রমণ করেও ৩৪ মিনিটে পর্যন্ত গোল পায়নি ব্রাদার্স। যে গোলে তারা এগিয়ে যায় তা ছিল অনেকটা আত্মঘাতী। ডানপ্রান্ত থেকে মিডফিল্ডার মেজবাহউদ্দিনের করা একটি নিচু ক্রস বারিধার ডিফেন্ডার আরিফুল ইসলামের বুকে লেগে আছড়ে পড়ে কাছের পোস্টে। রেফারি মেজবাহকে গোলদাতা হিসেবে গণ্য করেন।

প্রথমার্ধের শেষ মিনিটে বারিধারার মিডফিল্ডার খালেকুজাজামন সবুজের কর্নারে আলতো হেড করেছিলেন অধিনায়ক সেন্টু চন্দ্র সেন। তবে ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়ার দারুণ রিফেক্স সেভে রক্ষা পায় তার দল। শেষ মুহূর্তে ফিস্ট করে তিনি বল রুখে দেন।

খেলার ৫০ মিনিটে দশ জনের দলে পরিণত হয় বারিধারা। এনকোচা কিংসলের একটি গোলমুখী শট হাত দিয়ে আটকে লাল কার্ড দেখেন ফরোয়ার্ড ফরহাদ শিটুল।

৮৩ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্য গোল করে দলের জয় নিশ্চিত করেন এনকোচা কিংসলে। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে তিনি ভেদ করেন প্রতিপক্ষ ডিফেন্স। আগুয়ান গোলরক্ষক রাজিব এনকোচার মাটি ঘেঁষা শট রুখতে পারেননি।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী