কোটি টাকার সুপার কাপ এবারও হচ্ছে না!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৬, ২০:২৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২০:২৫

এবার ঘরোয়া ফুটবলে মৌসুমজুড়ে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল।  কিন্তু শেষ পর্যন্ত একটি হচ্ছে  না। আবারও বাতিল হয়ে গেলো কোটি টাকার সুপার কাপ। পৃষ্ঠপোষক না পাওয়ায় টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন, বাফুফের সিনিয়র সহ সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।

চলতি মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত ছিল। এর মধ্যে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ মাঠে গড়িয়েছে। মধ্যবর্তী দলবদলের সময়ে আলোচিত সুপার কাপ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। 

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শেষমুহূর্তে পৃষ্ঠপোষক না পাওয়ায় এবার সুপার কাপ আয়োজন করা যাচ্ছে না। একটি টেলিকম কোম্পানি শুরুতে রাজি ছিল। তবে দিন কয়েক আগে না করে দিয়েছে। এখন নতুন মৌসুমে করা ছাড়া বিকল্প নেই।’

এর আগে ২০০৯ ,২০১১ এবং ২০১৩ সালে সুপার কাপ মাঠে গড়িয়েছিল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান