ভেবেছিলাম বিশ্বকাপ ট্রফি খুব ছোট: জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জানুয়ারি ২০২৬, ১৩:১৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৩:১৭

বুধবার সকাল ১০টায় চার্টার্ড বিমানে করে বিশ্বকাপ ফুটবলের ট্রফি এসেছে বাংলাদেশে। সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল ফুটবলার গিলবার্তো সিলভাও। কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কালো পর্দা উঠিয়ে ট্রফি উন্মোচন করেন ব্রাজিলিয়ান এই সাবেক তারকা। তখন পাশেই ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথমবার ট্রফি সামনে থেকে দেখে রোমাঞ্চিত এই মিডফিল্ডার। 

বিশ্বকাপের সোনালী ট্রফিটি দেখে ও ছবি তুলে পরে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় অনুভূতি জানাতে গিয়ে জামাল ভূঁইয়া বলেছেন,  ‘অভিজ্ঞতা অনেক ভালো ছিল। গিলবার্তো এসেছে ট্রফির সঙ্গে। এটা আমার সামনে থেকে দেখা প্রথম ট্রফি। অনেক ভালো লাগছে। সামনের দিকে সম্ভবত বাংলাদেশের  নতুন প্রজন্মদের জন্য বিশ্বকাপ একটা অধ্যায়। এটা এক অর্থে বলা যায়, এমনটা লিখতে পারেন’

এরপরই জামাল ট্রফি নিয়ে নিজের পূর্ব অনুমানের কথা এভাবেই বলেছেন তিনি, ‘আমি ভেবেছিলাম বিশ্বকাপ ট্রফি খুব ছোট, কিন্তু এখন দেখি আসলেই এটা অনেক বড়। জিজ্ঞেস করে দেখলাম সাত কেজি শুধু সোনাই আছে। এই ট্রফি সবার জন্য অনুপ্রেরণা, সবাই আরও উজ্জীবিত হবে।’

২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা শুনিয়েছেন জামাল, ‘২০০২ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে, তখন আমার বয়স ১২। রোনালদো,কাফু,রিভালদো ছিল। গিলবার্তো ছিল। আমাকে অনেক উজ্জীবিত করেছে। আর এই ট্রফি টিভিতে দেখা এক কথা আর সামনে থেকে আরেক কথা। সামনে আর একটি বিশ্বকাপ আসছে। আমি চাইবো আমার জন্মস্থান ডেনমার্ক ট্রফি জিতুক। নাহলে ব্রাজিল জিতুক।’

বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ আশাবাদী কণ্ঠে জানালেন, ‘এই স্পিরিট অবশ্যই আছে। কিন্তু সেই  সামর্থ্য (বিশ্বকাপে খেলা) এখনও আমাদের  হয়নি। আমরা বিশ্বকাপে যাবো এখন না হলেও কোনও এক প্রজন্মে যাবে। বাংলাদেশ কোনও না কোনও সময় একদিন বিশ্বকাপ খেলবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী