দারুণ গোলে শামসুন্নাহার আবারও ম্যাচসেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

বাংলাদেশ নারী ফুটবল লিগে পারফরম্যান্স দেখিয়ে চলেছেন শামসুন্নাহার জুনিয়র। শনিবার বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ফরাশগঞ্জ। তাতে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার নিজে। দলের টানা পঞ্চম জয়ে আবারও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন ময়মনসিংহের কলসিন্দুর থেকে উঠে আসা এই ফরোয়ার্ড। 

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন দ্বিতীয়ার্ধে দুরূহকোণ থেকে বাম পায়ের দূরপাল্লার শটে আর্মির গোলকিপার মিলি আক্তারকে পরাস্ত করে জাল কাঁপান শামসুন্নাহার। গোলে পিছিয়ে পরার পর লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় আর্মি ক্লাব। তারা ম্যাচে আর ফিরতে পারেনি। শামসুন্নাহারের একমাত্র গোলই পার্থক্য গড়ে দেয়। 

দারুণ এই গোলটি এবারের লিগে সেরা গোল কিনা জানতে চাইলে শামসুন্নাহার বলেন, ‘শুধু লিগে না, ন্যাশনালেও... মনে হয় আমার সব থেকে বেশি গোল হেড থেকে। আমি হেডে গোল করাটা উপভোগ করি বেশি। আজ কঠিন ম্যাচে যেহেতু এই গোলটা করতে পারছি, তাই এটাকে সেরা বলবো। পাঁচটা ম্যাচেই আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, এজন্য আরও ভালো লাগছে।’

চলমান লিগে শামসুন্নাহার জুনিয়রের ৫ ম্যাচে গোল ১৯টি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি