জিতেছে বার্সা, জয়ে ফিরেছে আর্সেনালও 

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১

লা লিগায় এলচের মাঠে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ৩-১ গোলের এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চার পয়েন্টের ব্যবধান গড়েছে কাতালান দল। 

বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পায়। দানি ওলমোর থ্রু পাসে লামিনে ইয়ামাল এলচে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান। 

১৯৭৪ সালের ডিসেম্বরের পর বার্সেলোনাকে হারাতে না পারা এলচে ২৯ মিনিটে সমতা ফেরায়। গোল করেন আলভারো রদ্রিগেজ। 

তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১১ মিনিট পর আবার এগিয়ে যায় হান্সি ফ্লিকের দল। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাটব্যাক থেকে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান তোরেস। বিরতির পর বদলি হিসেবে নামা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা র‍্যাশফোর্ড এনে দেন তৃতীয় গোল। 

পুরো ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে বার্সেলোনা। অসংখ্য সুযোগও তৈরি করে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার শেষ ১৬ ম্যাচে ১৫তম জয়।

এই জয়ে চাপ বাড়লো দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের। এক ম্যাচ কম খেলা লস ব্লাঙ্কোসরা পরবর্তী ম্যাচে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে। এটা জিতলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে দাঁড়াবে এক পয়েন্টে।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আর্সেনাল। লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে মিকেল আর্তেতার দল। একই দিনে দুই গোল পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যামকে ৩-২ ব্যবধানে হারিয়েছে চেলসি। পিছিয়ে পড়ে জয় তুলে নিয়েছে লিভারপুলও। নিউক্যাসলকে ৪-১ গোলে হারিয়েছে। হুগো একিতিকে ও ফ্লোরিয়ান ভির্টজের নৈপুণ্যে চলতি বছরে লিগে প্রথম জয় পেয়েছে অলরেডরা।

জয়ের পর লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ব্যবধান ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার চেয়ে বেড়ে দাঁড়িয়েছে সাতে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বেতিস পরীক্ষায় চোটজর্জর রিয়াল, নতুন অস্ত্র কে?
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল