৮ গোলে জিতে শিরোপার দ্বারপ্রান্তে ঋতুপর্ণারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের কারণে ১৩ দিন বিরতির পর আজ মঙ্গলবার নারী ফুটবল লিগ ফের শুরু হয়েছে। রাজশাহী স্টার্স ৮-০ গোলে সদ্যপুষ্করণীকে হারিয়ে শিরোপার কাছাকাছি চলে এসেছে। ১৩ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট নিতে পারলেই চ্যাম্পিয়ন হবেন ঋতুপর্ণারা। ১০ ম্যাচে তখন ঋতুপর্ণা-আফিদাদের হবে ২৮ পয়েন্ট, যা অন্য দলের হওয়ার আর সুযোগ থাকবে না।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার সাফে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আলপি আক্তার দেশে ফিরেই  হ্যাটট্রিক করেছেন।  জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা। প্রীতি ও মুনকি আক্তার একটি এবং অন্যটি আত্মঘাতী থেকে এসেছে। 

এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১৮-০ গোলে গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে হারিয়েছে। সুলতানা একাই ৯ গোল করেন। বৃষ্টি হ্যাটট্রিক, উন্নতি, তনিমা জোড়া এবং হালিমা এক গোল করেন। 

এই জয়ে সেনাবাহিনী ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে রাজশাহীকে হারালে দুই দলের পয়েন্ট সমান ২৭ হবে। তখন শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ হবে। ফরাশগঞ্জ আজ ও শেষ রাউন্ডের ম্যাচ জিতলে তাদেরও ২৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তিন দলই পুনরায় শিরোপার জন্য খেলবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি