এশিয়ান কাপের প্রস্তুতি শুরু হলেও দল নিয়ে ধোঁয়াশা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১১

বাংলাদেশ নারী ফুটবল দল এই প্রথম এশিয়ান কাপে খেলতে যাচ্ছে। ১-২১ মার্চ সিডনি ও পার্থে হতে যাচ্ছে ঋতুপর্ণাদের গ্রুপ পর্ব। এই টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশের দলের অনুশীলন দুই দিন হলো শুরু হয়েছে। কোচ পিটার বাটলার ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড়দের নিয়ে ঘাম ঝরাচ্ছেন। কিন্তু তার দলে ঋতুপর্ণাসহ আর কারা আছেন তা এখনও পরিস্কার নয়। বাফুফে মিডিয়া বিভাগ থেকে খেলোয়াড় তালিকা কিংবা অনুশীলন যে শুরু হয়েছে সেটাও জানানো হয়নি!

এ নিয়ে বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আজ বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘হ্যাঁ, অনুশীলন তো শুরু হয়েছে। তবে কাদের নিয়ে অনুশীলন চলছে তা তো সবাইকে জানানো উচিত। দলটি এশিয়ান কাপে খেলতে যাবে, সবার তো জানতে হবে বিষয়টি। দেখি নওমিকে(ডেপুটি মিডিয়া ম্যানেজার) বলছি আমি।’

এছাড়া অস্ট্রেলিয়ার দলে সাবিনা খাতুন-মাশুরা পারভীনদের মতো অভিজ্ঞ ফুটবলার যারা সবশেষ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে তাদের নেওয়া হয়নি বলে জানা গেছে। কোচ পিটার বাটলার কেন অভিজ্ঞদের নেননি তা জানা যায়নি। আগের মতো তার একগুঁয়েমি মনোভাব বজায় রেখেছেন। যদিও এ নিয়ে ইংলিশ কোচের কাছে জবাবদিহিতা চেয়ে কিংবা অনুরোধ করে কিছু হয়নি। তিনি আগের সিদ্ধান্তে অটল।

এদিকে, অস্ট্রেলিয়া সফরের আগে থাইল্যান্ডে সপ্তাহ খানেক ক্যাম্প ও একটি অনুশীলন ম্যাচ খেলানোর কথা ছিল বাফুফের। এখন তাও হচ্ছে না। দল ২০ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি অস্ট্রেলিয়া যাবে। সেখানে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে ম্যাচ খেলার কথা। মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘টিম এখন সরাসরি অস্ট্রেলিয়া যাবে। থাইল্যান্ডে যাওয়ার কথা থাকলেও প্রীতি ম্যাচে দল না পাওয়ায় তা বাতিল করা হয়েছে। এখন ২০ ফেব্রুয়ারির মধ্যে দল সরাসরি সিডনি যাবে। সেখানে স্থানীয় ক্লাবের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি