যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণে ফিফা ৫০ মিলিয়ন ডলার দেবে

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮

দীর্ঘদিন ধরে গাজায় একতরফা যুদ্ধ চলছে। ইসরায়েলের আগ্রাসনে শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। পানি, বিদ্যুৎ ও খাদ্যসংকট চলছে। তবে এরই মাঝে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থা ফিফা গাজায় নতুন স্টেডিয়াম নির্মাণে বড় রকমের প্রতিশ্রুতি দিয়েছে। সাহায্য মিলবে ৫০ মিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভাতে আজ ভোরে এমন ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা জানিয়েছে, ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি নতুন স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে। পাশাপাশি ১৫ মিলিয়ন ডলারের একটি ফিফা একাডেমি, ৫০টি মিনি পিচ নির্মাণে ২৫ লাখ ডলার এবং পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ তৈরিতে আরও ৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে।

ইনফান্তিনো বলেছেন, ‘শুধু বাড়িঘর, স্কুল, সড়ক বা হাসপাতাল নয়, মানুষের আশা ও বিশ্বাসও পুনর্গঠন করতে হবে। ফুটবল মানে আশা, আনন্দ ও ঐক্য।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী