ইংল্যান্ডের গ্লুস্টার সিটিতে যোগ দিলেন বাংলাদেশের কিউবা মিচেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫

পারিশ্রমিক না পেয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন কিউবা মিচেল। ফিরে গিয়েছিলেন জন্মভূমি ইংল্যান্ডে। অবশেষে সেখানে ক্লাবও খুঁজে পেয়েছেন। ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমনটা জানান বাংলাদেশের এই মিডফিল্ডার।

সান্ডারল্যান্ডের যুব দলে খেলা কিউবা গত বছরের জুলাইয়ে বড় স্বপ্ন নিয়ে তিন বছরের চুক্তিতে নাম লেখান বসুন্ধরা কিংসে। তবে বাংলাদেশের ফুটবল লিগে সময়টা মোটেও ভালো কাটেনি। বেশিরভাগ সময় বেঞ্চে বসে থেকেছেন তিনি। পারিশ্রমিকও পাননি ঠিকমতো। এই অভিযোগ তুলে গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেন।

গ্লুস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিউবা বলেন, বাংলাদেশ থেকে ফেরার পর আমার এজেন্টের মাধ্যমে এই সুযোগটি আসে। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। আমি এখন মাঠে নিজের সামর্থ্য দেখাতে এবং নিয়মিত খেলে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই।

জ্যামাইকান বাবা এবং বাংলাদেশি মায়ের সন্তান কিউবার বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে তিনি প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ ১০ মিনিট খেলেছিলেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর জেতা ম্যাচেও মাঠে নামেন তিনি।

সপ্তম স্তরের সাউদার্ন লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলা গ্লুস্টার ২২ দলের মধ্যে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। কিউবার সঙ্গে তাদের চুক্তি এই মৌসুমের শেষ পর্যন্ত। নতুন দলের হয়ে খেলার অপেক্ষায় কিউবা, ‘আমি সেন্ট্রাল মিডফিল্ডে খেলি। আমি নিজেকে একজন সৃজনশীল খেলোয়াড় হিসেবে দেখি, যে বল পায়ে রাখতে পছন্দ করে। তবে প্রয়োজনে আমি কঠোর পরিশ্রমী রক্ষণাত্মক ভূমিকাও পালন করতে পারি। আমি মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

 

 

 

 

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী