‘বাজে খেলোয়াড়’ বলায় জোড়া গোলে জবাব নেইমারের

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০

সমালোচকদের একহাত নিলেন নেইমার। সান্তোসের হয়ে জোড়া গোল করে দীর্ঘ দিনের গোল খরা কাটিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বৃহস্পতিবার ব্রাজিলেইরাওয়ের চতুর্থ রাউন্ডে তার জোড়া গোলে ২-১ ব্যবধানে ভাস্কো দা গামাকে হারিয়েছে সান্তোস। নেইমার সর্বশেষ গোল করেছিলেন ২০২৫ সালের ডিসেম্বরে। 

ম্যাচের পর অবশ্য সমালোচকদের জবাবও দেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। নেইমার বলেন, ‘গত সপ্তাহে বলা হয়েছিল, আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ দুটি গোল করেছি। এটাই ফুটবল। একদিন বলা হয় তুমি আর ভালো নও বা অবসর নিয়ে ফেলেছ, পরদিনই বলা হয় তোমাকে বিশ্বকাপে যেতেই হবে।’

বিশ্বকাপে ফিরতে সর্বোচ্চ চেষ্টাই করছেন নেইমার নিজেই বলেছেন, ‘নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছি, যেন সেরা ফিটনেসে ফিরতে পারি। এটা ছিল এ বছরের তৃতীয় ম্যাচ এবং পুরো ৯০ মিনিট খেলা দ্বিতীয় ম্যাচ। শেষ দিকে কিছুটা ক্র্যাম্প অনুভব করেছি, তবে এটা প্রক্রিয়ারই অংশ।’

২০২৬ সালের শুরুতে অস্ত্রোপচারের পর সম্প্রতি মাঠে ফিরেছেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একাধিকবার জানিয়েছেন, ফিট থাকলে বিশ্বকাপ দলে বিবেচনায় থাকবেন তিনি।

নেইমার ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে উদ্‌যাপন করেন। উদযাপন করতে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের নাচের অনুকরণ করেন তিনি। যেমনটা বেনফিকার বিপক্ষে রিয়ালের হয়ে করেছিলেন। 

ম্যাচটাতে বিরতির আগে সমতা ফেরায় ভাস্কো দা গামা। তবে দ্বিতীয়ার্ধে আবারও গোল করে সান্তোসের জয় নিশ্চিত করেন নেইমার।

/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী