ইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৬, ১৩:০২আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৩:১৩

নারী এশিয়ান কাপে জাতীয় সংগীত গাননি ইরানের ফুটবলাররা। সেই ঘটনার জেরে দেশে ফিরলে শাস্তির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয় নারী খেলোয়াড়দের। এমন আশঙ্কায় ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে অবস্থানের অনুমতি পাওয়ায় আপাতত অস্ট্রেলিয়াতেই থাকছেন তারা। নারী এশিয়ান কাপ খেলতে বর্তমানে কুইন্সল্যান্ডে অবস্থান করছে দলটি।

সোমবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পাঁচ ফুটবলারকে জানানো হয়েছে, তারা অস্ট্রেলিয়ায় নিরাপদ এবং চাইলে এখানেই স্থায়ীভাবে থাকতে পারেন।

ভিসা পাওয়া পাঁচ সদস্য হলেন— অধিনায়ক জাহরা ঘানবারি, মিডফিল্ডার ফাতেমাহ পাসানদিদেহ, জোহরা সারবালি আলিশাহ, মোনা হামুদি এবং ডিফেন্ডার আতেফা রমজানিজাদে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দলের বাকি সদস্যরা গোল্ড কোস্টের একটি হোটেলে অবস্থান করছেন। তাদেরও অস্ট্রেলিয়ায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান এরই মধ্যে গ্রুপ পর্বে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। 

জাতীয় সংগীত না গাওয়ার ঘটনাটা ঘটেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে! তখন ইরানের জাতীয় সংগীত বাজার সময় নীরব দাঁড়িয়ে ছিলেন এই ফুটবলাররা। এই ঘটনার পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র একজন ধারাভাষ্যকার একে ‘চরম অবমাননা’ হিসেবে অভিহিত করেন। এর ফলে দেশে ফিরলে তাদের কঠোর শাস্তির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়।

তার পর থেকে বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প জানান, পাঁচজনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের প্রক্রিয়া চলছে। তবে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে কেউ কেউ দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানান তিনি।

এর আগে ট্রাম্প অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীকে ফুটবলারদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, তাদের ইরানে ফেরত পাঠানো হবে একটি ‘ভয়াবহ মানবিক ভুল’। কারণ, সেখানে তাদের প্রাণনাশের ঝুঁকি রয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা 
সর্বশেষ খবর
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস