রাফিনহার হ্যাটট্রিকে বার্সার বড় জয়, পয়েন্ট হারিয়েছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ০৯:৫৫আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৫

সহজ জয় তুলে নিয়েছে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা। রাফিনহার হ্যাটট্রিকে সেভিয়াকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা।

ম্যাচের ৯ মিনিটেই বার্সেলোনা এগিয়ে যায়। হোয়াও কানসেলোকে ফাউল করেন জিবরিল সো। সেই ফাউল থেকে পাওয়া প্রথম পেনাল্টিতে চিপ করে জালে বল পাঠান রাফিনহা।

বার্সা ১২ মিনিট পর আবারও পেনাল্টি পায়। কানসেলোর শট ঠেকাতে হোসে অ্যাঞ্জেল কারমোনার হ্যান্ডবল ধরা পড়লে স্পটকিকের নির্দেশ দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। দ্বিতীয় পেনাল্টিতেও জালে বল জড়ান রাফিনহাই। 

৩৮ মিনিটে ১৬ গজ দূর থেকে প্রথম ছোঁয়ায় দারুণ ফিনিশে গোল করে ব্যবধান আরও বাড়ান দানি অলমো। এতে মনে হচ্ছিল ম্যাচের ফল প্রায় নিশ্চিত। তবে বিরতির ঠিক আগে সিনিয়র ফুটবলে নিজের প্রথম গোলটি করেন ওসো। তার গোলে কিছুটা আশা জাগে সেভিয়া শিবিরে। কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হান্সি ফ্লিকের দল।

বিরতির ছয় মিনিট পর রাফিনহার শট নেমানিয়া গুদেলজের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়ে। পূরণ করেন নিজের হ্যাটট্রিক। এরপর মাঝমাঠ থেকে দৌড়ে এসে ঘণ্টা খানেকের মাথায় দলের পঞ্চম গোলটি করেন কানসেলো। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে ওসোর ক্রস থেকে হেডে সান্ত্বনার আরেকটি গোল করেন সো।

এই জয়ে ১০ ম্যাচ বাকি থাকতে রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে সেভিয়া আছে ১৪তম স্থানে। 

এদিকে, প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১–১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে ফেরার সুযোগ হাতছাড়া করেছে লিভারপুল।

ম্যাচের ১৮ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের ফ্রি–কিক থেকে এগিয়ে যায় লিভারপুল। সেই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হবে বলে মনে হচ্ছিল। কিন্তু পুরো ম্যাচে খুব একটা আত্মবিশ্বাসী পারফর্ম করতে পারেনি লিভারপুল। যে কারণে সমতায় ফেরার সুযোগ পায় টটেনহ্যাম। সফরকারীদের হয়ে সাবেক এভারটন স্ট্রাইকার রিচার্লিসন ছিলেন বড় হুমকি। ম্যাচের ৮৯ মিনিটে নিচু শটে গোল করে এক পয়েন্ট এনে দিতে অবদান রাখেন তিনি। 

এই ড্রয়ে ৩০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চেলসিকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠেছে লিভারপুল। অন্যদিকে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ হারার পর প্রথম পয়েন্ট পেয়েছে টটেনহ্যাম। ৩০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৬তম স্থানে। 

 

 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান