ঈদে পরিবারকে মিস করছেন নারী ফুটবলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৬, ২০:০২আপডেট : ২২ মার্চ ২০২৬, ২০:০২

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবল খেলতে বর্তমানে থাইল্যান্ডে মেয়েরা। যার কারণে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেননি ফুটবলাররা। এ নিয়ে আক্ষেপ রয়েই আছে।

আজ বাফুফের ভিডিও বার্তায় ডিফেন্ডার সুরমা জান্নাত বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা ভালোভাবে এসে পৌঁছেছি থাইল্যান্ডে। তো ঈদের দিনই আমাদের আসতে হয়েছে। পরিবারকে অনেক মিস করছি। বিশেষ করে, বাবাকে অনেক বেশি মিস করছি। তাদের সঙ্গে ঈদ করতে পারলাম না। অনেক মিস করছি বাবা-মাকে। এর আগেও একবার হচ্ছে ঈদের রাতে সুব্রত কাপ খেলতে ভারতে গিয়েছিলাম।’

১ এপ্রিলে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়ান কাপ শুরু হবে বাংলাদেশের। ৪ ও ৭ এপ্রিল চীন ও ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের আগে আফঈদা খন্দকাররা প্রস্তুতির জন্য আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। সুরমা বলেছেন, ‘২৫ আর ২৭ তারিখ জর্ডান আর ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ আছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবো।’

ঈদে পরিবারকে মিস করছেন নারী ফুটবলাররা

বাংলাদেশের নারী ফুটবলারদের লড়াই করতে হচ্ছে থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গেও। সুরমা বলেছেন, ‘এখানে অনেক গরম। বাংলাদেশে তো আমরা সকালে ট্রেনিং করেছি। সেখানে (বাংলাদেশ) তো সকালে অতটা গরম নাই। এখানে (থাইল্যান্ড) অনেক গরম। তাও আমরা নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করছি। এখানকার আবহাওয়া অনেক গরম হলেও পরিবেশটা অনেক সুন্দর।’

সুরমার মতো দেশের বাইরে ঈদ করায় মন খারাপ গোলরক্ষক সোনালীরও, ‘হ্যাঁ। অনেক মিস করছি। প্রথমবারের মতো পরিবার ছেড়ে ঈদ করছি। তো অনেক মিস করছি সবাইকে।’

আবহাওয়া ছাপিয়ে থাইল্যান্ডের পরিবেশ দেখে মুগ্ধ সোনালী। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের গোলকিপার বলেছেন, ‘কালকে এসে আমরা হোটেলে উঠেছি। বিশ্রাম নিয়েছি। তারপরও কালকে অনেক মজা করেছি। নতুন হোটেল। সব জায়গা অনেক সুন্দর ছিল। আজকে প্র্যাকটিস সেশন হইছে, তো এখানে অনেক গরম আবহাওয়ার সঙ্গে আমরা খাপ খাইয়ে নিচ্ছি। আজকে ট্রেনিং সেশন অনেক ভালো লেগেছে। মাঠটা অনেক সুন্দর। চারপাশ অনেক সুন্দর লেগেছে।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নেই ঋতুপর্ণাদের, তাহলে লক্ষ্য কী?
চ্যাম্পিয়নস লিগে দারুণ জয়ে শুরু ঋতুপর্ণাদের 
ভারতের ইস্ট বেঙ্গলের কাছে বিধস্ত রুপনা-মনিকারা 
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?