আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ১৩:৩৩আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৩:৩৪

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে তার আগেই দুই দলের রক্ষণভাগে চোটের ধাক্কা লেগেছে।

আগামী বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল (বাংলাদেশ সময় ভোরে) দ্বিতীয় প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। 

কিন্তু এ দুই ম্যাচেই খেলতে পারবেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। হাঁটুতে চোট পেয়ে তিনি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। গত রোববার কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের ২–০ গোলে হারের ম্যাচে চোট পান তিনি। যদিও পুরো সময় মাঠে ছিলেন। পরে ডান হাঁটুতে ব্যাথা অনুভব করায় সরে দাঁড়ান। তার জায়গায় এখনো নতুন কাউকে দলে নেওয়া হয়নি।

একই ধরনের সমস্যায় পড়েছে আর্জেন্টিনাও। রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল চোটের কারণে সামনের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। এস্তুদিয়েন্তেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রিভার প্লেটের এই ডিফেন্ডার। তার বদলে দলে ডাকা হয়েছে আতলেতিকো মাদ্রিদের নাহুয়েল মলিনাকে।

চোটের তালিকায় আছেন সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও। অলিম্পিক মার্শেইয়ের এই খেলোয়াড়ের পরিবর্তে আর্জেন্টিনা দলে সুযোগ পেয়েছেন রিভার প্লেটের লুকাস মার্তিনেজ কুয়ার্তা।

আগামী শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩১ মার্চ দ্বিতীয় ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল।



/টিএ/এমএএল/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি