মেসি গোল না পেলেও জিতেছে আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ০৮:৪৮আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:০০

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তাতে প্রতিপক্ষ ছিল মৌরিতানিয়া। সেখানে খুব বেশি বড় জয় পায়নি কাতার বিশ্বকাপ জয়ী দল। শেষ দিকে প্রতিপক্ষ গোল আদায় করায় ২-১ ব্যবধানে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। 

এদিন কাতারে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল আলবিসেলেস্তেদের। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতিতে ভেন্যু জটিলতায় শেষ পর্যন্ত বাতিল করা হয় এই ম্যাচ। তাই মার্চের উইন্ডোতে বুয়েনস এইরেসের বোম্বোনেরায় মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। দুই দলের র‌্যাঙ্কিংয়ের পার্থক্যও অনেক। আর্জেন্টিনা ৩, মৌরিতানিয়া ১১৫!

এদিন প্রাণভোমরা লিওনেল মেসিও মাঠে নামেন, তবে দ্বিতীয়ার্ধে! তুমুল কড়তালির মধ্যে স্বাগত জানানো হলেও দর্শকদের সেই প্রত্যাশা মেটাতে পারেননি। নিষ্প্রভ ছিলেন পুরোটা সময়। 

মেসিকে শুরুর একাদশে না রেখে বেঞ্চে রাখার পর প্রথমার্ধেই নিজেদের সেরাটা দেয় আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।

দ্বিতীয়ার্ধে মেসির আগমনের পর দলীয় পারফরম্যান্সে ছন্দপতন ঘটে। বিরতির পর একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনা। ইন্টার মায়ামি তারকার একমাত্র শটটিও প্রতিহত হয়েছে। বিপরীতে সুযোগ পেয়ে মৌরিতানিয়া ধীরে ধীরে খেলায় ফেরে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে একাধিক সেভ করতে বাধ্য করে তারা। শেষ মুহূর্তে ৯৩ মিনিটে বক্সের ভেতরে জটলার সুযোগে জর্ডান লেফোর্ট একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। 

এবার আগামী মঙ্গলবার (৩১ মার্চ) বোম্বোনেরাতেই জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ অভিযানের আগে এটিই হবে তাদের শেষ হোম ম্যাচ। 

/এফআইআর/
সম্পর্কিত
এক মঞ্চে মেসি-রোনালদো, স্বপ্নের আয়োজন করছেন তেভেজ!
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
সর্বশেষ খবর
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক