স্কুলব্যাগ হাতে নিহত শিশুদের শ্রদ্ধা জানালো ইরান 

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১০:১২আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:১৮

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের স্মরণে আবেগঘন এক দৃশ্যের জন্ম দিয়েছে দেশটির জাতীয় ফুটবল দল। শুক্রবার নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার সময় খেলোয়াড়দের হাতে ছিল ছোট ছোট স্কুলব্যাগ। জাতীয় সংগীতের সময় তারা নিজেদের সামনে গোলাপি ও বেগুনি রঙের সেই ব্যাগগুলো ধরে রেখে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তার ওপর নিহতদের স্মরণে খেলোয়াড়দের হাতে দেখা যায় কালো আর্মব্যান্ডও।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৫ জনের বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিল শিশু। ধারণা করা হচ্ছে, হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই চালানো হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। তবে ঘটনাটি জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলের আনতালিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল ইরানের বিশ্বকাপ প্রস্তুতির অংশ। এই ম্যাচের আগেই এই হামলায় নিহতদের স্মরণে এই উদ্যোগ নেয় তারা। সেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছে নাইজেরিয়া। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আসরের আগে এটি ছিল ইরানের গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ।

আগামী জুনে যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে ইরানের। তবে নিরাপত্তার কথা তুলে দেশটির সরকার ফিফার কাছে ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার অনুরোধ 

ইরানের সরকার ও ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিশ্বকাপ বয়কট করতে চায় না, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রেক্ষাপটে দলের যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব নয়।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা চায় নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট অনুষ্ঠিত হোক।

 

/এফআইআর/
সম্পর্কিত
মোজতবার আপস না নিয়ন্ত্রণ, ইরানে শীর্ষ পদে কট্টরপন্থিরা
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
ট্রাম্পের ‘কঠিন শিক্ষার’ হুমকির পর ইরানে বড় ধরনের মার্কিন হামলা
সর্বশেষ খবর
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক