বিশ্বকাপ ভেন্যুতে ট্র্যাজেডি, উদ্বোধনের আগে প্রাণহানি

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১৫:৩৯ আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৫:৩৯

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্ধারিত মেক্সিকো সিটির নতুন সংস্কার করা এস্তাদিও বানোর্তে স্টেডিয়াম। কিন্তু সংস্কারের পর প্রথম ম্যাচ খেলতে নামার আগে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে তা। শনিবার এক ব্যক্তি বক্স সিট এলাকা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। 

আজতেকা স্টেডিয়াম নামে পরিচিত ম্যাচটা সংস্কারের পর নতুন করে উদ্বোধনের দিন মেক্সিকো ও পর্তুগালের প্রীতি ম্যাচ আয়োজন করেছিল। ঠিক ম্যাচ শুরুর আগেই ঘটনাটি ঘটেছে। ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে। 
 
স্টেডিয়ামটি সংস্কারের পর কার্যকারিতা যাচাইয়ের অংশ হিসেবে এই ম্যাচটি আয়োজন করা হয়। নির্ধারিত সময়সীমা পূরণে দিনরাত কাজ চালিয়ে প্রস্তুত করা হয়েছিল ভেন্যুটি।

আগামী ১১ জুন উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য নির্ধারিত এই স্টেডিয়ামটি তিনটি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ আয়োজনের মাধ্যমে ইতিহাস গড়তে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি স্টেডিয়ামের বাইরের অংশ ধরে দ্বিতীয় স্তরের বক্স সিট থেকে প্রথম স্তরে নামার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে যন্ত্রণা সহ্য করা মার্টিনেজ যে কারণে প্রতি রাতে কাঁদতেন 
ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিলো বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
সর্বশেষ খবর
বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
সাফ চ্যাম্পিয়নশিপ বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ
বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা