সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে যা বললেন শমিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ২০:৩০আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২০:৪০

এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ভিয়েতনামের কাছে হেরে সবাই হতাশ থাকলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সিঙ্গাপুরে প্রবাসী সমর্থকরা মাঠের অনুশীলনে গিয়ে জামাল ভূঁইয়াদের নানাভাবে উজ্জীবিত করে যাচ্ছেন। আবহ পরিবর্তনে সেটা প্রভাবক হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম।    

রবিবার শমিত দলের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে বাফুফের ভিডিও বার্তায় বলেছেন, ‘সব খেলোয়াড়দের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। হোক সেটা মাঠে কিংবা বাইরে- আমি দলকে সাহায্য করতে পারি। সব মিলিয়ে আমার ভালো লাগছে।’

জাতীয় দলে খেলা চাপের কিনা এর উত্তরে শমিত বলেছেন, ‘প্রেসার যদি সত্যি বলতে বলা হয়, ওরকম প্রেসার আমরা চিন্তা করছি না। আমরা শুধু খেলি। আমরা হৃদয় ও কাজেমকে মিস করেছি। আর যারা আসে নাই- রাকিব আর তপু... একসময় হয়তো হামজা, আমি খেলতে পারবো না যদি চোটগ্রস্ত হই। তখন কী হবে... পরে যারা আসবে দেখতে হবে কেমন পারফরম্যান্স করে। ফুটবল ১১ জন নয়, পুরো দলের খেলা। সেভাবে দল উন্নতি করতে পারবে।’

সিঙ্গাপুরে বাংলাদেশের সমর্থকদের নিয়ে শমিত বলেছেন, ‘বাংলাদেশিরা সিঙ্গাপুরে আছে, যারা আমাদের সাপোর্ট করতে আসছে, এটা খুব ভালো লাগে। আমার মনে হয় এটা সবার মুড একটু লিফট করে, একটু এনার্জি দেয় আরও। আর একটু মোটিভেশন দেয় ওই ম্যাচ জিততে, যা মঙ্গলবার হবে।’

ভিয়েতনাম ম্যাচের হার নিয়ে শমিতের কথা, ‘এখন একটু আশ্বস্ত হয়েছি। দুই তিন দিন হয়েছে একটু স্থির হয়েছি। সবার একটু মন খারাপ ছিল আগের ম্যাচ যেভাবে হয়েছে। এখন দৃষ্টি সামনের ম্যাচে। আশা করছি একটা ভালো পারফরম্যান্স করতে পারবো। আর এখন অনুশীলন শুরু করেছি, যেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, ম্যাচ জিততে পারি। অন্তত পয়েন্ট নিতে পারি।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী